মডিউল

পাঠ ৩। সহযোগিতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ

কারো জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত কীভাবে নেওয়া যায়?

সবাইকেই সিদ্ধান্ত নিতে হয়, তা বড় বা ছোট যেই হোক না কেন। যেহেতু আপনি যে ব্যক্তির যত্ন করেন তার ডিমেনশিয়া আছে, তাই তারা কী চাচ্ছেন তা স্পষ্ট করতে তাদের সাহায্য করার জন্য আপনার সহায়তা প্রয়োজন। আপনি যে ব্যক্তির যত্ন করেন তার আগ্রহ, চাহিদা এবং ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ সিদ্ধান্তগুলো তাকে আরও স্বনির্ভর করে তুলবে। 

সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে

আপনি কেন মনে করছেন যে ডিমেনশিয়া থাকা একজন ব্যক্তির পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে? আরো জানতে নিচের কারণগুলো দেখুন।

  • জটিল সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া, যেমন একা বাইরে যাবেন কি যাবেন না, সেই সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন হতে পারে, তাই এইক্ষেত্রে সহযোগিতা করা গুরুত্বপূর্ণ।
  • স্মৃতি হারানো। স্মৃতি হারিয়ে গেলে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিরা কখনও কখনও সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য ভুলে যেতে পারেন।
  • যেহেতু ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি সুস্ত চিন্তা করতে সমস্যা হয়, কী ভাবছেন তা বুঝতে এবং বর্ণনা করতে অসুবিধা হয়, তখন তাদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা বা আপনাকে সেটা জানানো আরো কঠিন হয়ে যেতে পারে। 
32/58