মডিউল ২ পাঠ ৩। সহযোগিতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ নিম্নলিখিত বিবেচনাগুলোর দ্বারা একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রভাবিত হতে পারে: কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ডিমেনশিয়ায় আক্রান্ত কেউ কী ধরনের পোশাক পরবেন তা বেছে নিতে পারেন, কিন্তু ওষুধ খাবেন কি না সম্ভবত সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। সময়ের সাথে পরিবর্তন । কল্পনা করুন যে ফয়জুলের একটি গুরুতর সংক্রমণ হয়েছিল যার কারনে তিনি খুবই বিভ্রম হয়ে গিয়েছিলেন। এই সংক্রমণটি সেরে যাওয়ার পর, তিনি আবার সিদ্ধান্ত নিতে সক্ষম হতে পারেন যে, তিনি ওষুধ গ্রহণ করবেন কি করবেন না। মূল্যায়ন করা কঠিন হতে পারে। কখনও কখনও এটা স্পষ্ট করা কঠীন হলে, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির স্বার্থরক্ষা করতে কোন কোন ক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা ছাড়া অন্য কোনো বিকল্প থাকেনা। মনে রাখুন ডিমেনশিয়ায় আক্রান্ত কেউ সঠিক সহযোগিতা নিয়ে জটিল সিদ্ধান্ত যেমন চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সাথে সংশ্লিষ্ট থাকতে পারেন। জটিল সিদ্ধান্ত নেওয়ার জন্য সহযোগিতার ক্ষেত্রে সঠিক তথ্য প্রদানের উপর গুরুত্ব দেয়া উচিত যাতে আপনার যত্নে থাকা ব্যক্তিকে সিদ্ধান্তের পরিণতিগুলো বুঝতে সাহায্য করা যায়।