মডিউল ২ পাঠ ৪ । অন্যদের জড়িত করা এবং সাহায্য পাওয়া আপনার প্রয়োজন হতে পারে এমন সাহায্য এবং সমর্থনের প্রকারভেদ প্রথমে একটি উদাহরণ দেখা যাক এটা জানার জন্য যে, সালাম, মনির ও ফাতিমা সহায়তা পাচ্ছেন কি না, এবং যদি পেয়ে থাকেন, তাহলে কী ধরনের সহায়তা পাচ্ছেন। সালাম তার ডিমেনশিয়া আক্রান্ত মায়ের যত্ন করেন। তিনি অন্যদের কাছ থেকে কোনো সাহায্য পান না। তিনি তার মায়ের যত্ন নেওয়ার জন্য অনেক সময় ব্যয় করেন এবং ভারাক্রান্ত বোধ করেন। তিনি অন্যদের কাছ থেকে কিছু সাহায্য পেতে চান। মনির তার স্ত্রীর যত্ন করেন যার ডিমেনশিয়া আছে। মনির তার দুই মেয়েকে কেয়ারারের কাজে নিয়োজিত করেছেন। মেয়েরা নিয়মিত তার স্ত্রীকে কেনাকাটা করতে বা ঘর পরিষ্কার করতে সাহায্য করে। ফাতিমা তার স্বামীর যত্ন করেন যার ডিমেনশিয়া আছে। ফাতিমা তার পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পান। কিছু সাহায্যকারী কেনাকাটা করতে বা ঘর পরিষ্কার করতে সাহায্য করে, অন্যরা তার স্বামীকে বেড়াতে নিয়ে যায়, অথবা শুধু তার স্মৃতিশক্তি কমে যাওয়ায় ফলে সৃষ্ট অসুবিধার কথাগুলো মন দিয়ে শুনে।