মডিউল ২ পাঠ ৪ । অন্যদের জড়িত করা এবং সাহায্য পাওয়া আপনার লোকাল কাউন্সিল থেকে সাহায্য পাচ্ছেন UK-তে, আপনি আপনার লোকাল কাউন্সিল থেকে বিনামূল্যে ‘কেয়ারার আসেসমেন্ট’ পাওয়ার অধিকার রাখেন। এটির উদ্দেশ্য হলো আপনাকে সাহায্য করা। ডিমেনশিয়াতে আক্রান্ত ব্যক্তিরাও একটি ‘নীডস আসেসমেন্ট’-এর অধিকার রাখেন, যা তারা কীভাবে অসুবিধা মোকাবেলা করছে এবং তাদের কী সাহায্য প্রয়োজন তা দেখে। ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিকে সাহায্যের জন্য অর্থ, গৃহস্থালিকাজে যত্নদানকারী মানুষ পাওয়ার ব্যবস্তা আছে। একবার আপনার আসেসমেন্ট হয়ে গেলে, সাহায্যের জায়গাগুলিতে আপনাকে সুপারিশ করা হতে পারে। এর মধ্যে কিছু পরিষেবা হতে পারে যার জন্য আপনাদেরকে খরচ করতে হতে পারে । যাইহোক, কাউন্সিল থেকে খরচের সাহায্য পাইতে পারেন। আলঝাইমার সোসাইটি থেকে আরও খবর পাওয়া যায়।