মডিউল ৪ পাঠ ২ । খাওয়া, পান করা এবং স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করা খাওয়া-দাওয়ার উন্নয়ন করুন এবং ওজন হ্রাস রোধ করুন। ডিমেনশিয়ার শেষ পর্যায়ে, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি চিবানো এবং গিলতে অসুবিধা অনুভব করতে পারেন। বার্ধক্য এবং ডিমেনশিয়ার কারণেও ঘ্রাণ, স্বাদ এবং দেখার ক্ষমতা কমে যেতে পারে। এগুলো ব্যক্তির স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অবসাদ এবং খাওয়ার ধরনে পরিবর্তনের ফলেও খাওয়া ও হজমের ব্যাঘাত ঘটতে পারে। আসুন একটি উদাহরণ দেখি নুরুন্নাহার ৯ বছর ধরে ডিমেনশিয়া নিয়ে বেঁচে আছেন এবং তার মেয়ে লামিয়া তার যত্ন করেন। সম্প্রতি, লামিয়া লক্ষ্য করেছেন যে, তার মা দিনের বেলায় ঘুমান এবং খাওয়ার সময়ে তাকে জাগিয়ে তোলা এবং তাকে খেতে সহায়তা করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। লামিয়া বিশ্বাস করেন যে, তার মা ক্ষুধার্ত নন এবং তার ঘুমের ব্যাঘাত ঘটাতে চান না। একটি সাম্প্রতিক চেক-আপে দেখা গিয়েছে যে,৫ সপ্তাহ আগে শেষ চেক-আপের পর থেকে নুরুন্নাহারের ওজন২.৫ কেজি কমে গিয়েছে – (তার শরীরের ওজনের ৫%).