মডিউল

পাঠ ৩ । টয়লেট করা এবং মল-মূত্রের বেগ সামলানোর যত্ন নেওয়া

আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করা যাক

  • মেঝেতে প্রস্রাব করার মত কোনো দুর্ঘটনার পর তাকে দোষারোপ করবেন না।
  • মূত্রাশয় এবং অন্ত্র সংক্রান্ত দুর্ঘটনার সম্ভাবনা কমাতে পরিবেশের পরিবর্তন করুন (উদাহরণস্বরূপ, বাথরুমের দরজায় একটি টয়লেটের ছবি রাখুন )।
  • দুর্ঘটনা কমাতে ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিকে নিয়মিত টয়লেটে নিয়ে যান।
  • ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিটির ডিমেনশিয়া ধরা পড়ার আগের টয়লেটের ধরনের উপর ভিত্তি করে টয়লেট যাওয়ার সংখ্যা নির্ধারণ করতে হবে। 
  • যদি এই পরিবর্তনগুলো সহায়তা না করে, তাহলে মলমূত্রের বেগ সামলাতে না পারা সংক্রান্ত সহায়ক সরঞ্জামগুলো সহায়তা করতে পারে।
  • মলমূত্রের বেগ সামলাতে না পারা সংক্রান্ত সহায়কগুলো ভুলভাবে ব্যবহার করলে ত্বকে অস্বস্তি হতে পারে তা থেকে সচেতন থাকুন ।
  • মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি কমাতে যৌনাঙ্গের ভাল যত্ন নেওয়া বজায় রাখুন।
  • যদি ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিটির তরল গ্রহণের বিধিনিষেধ না থাকে, সেক্ষেত্রে মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে তাকে প্রতিদিন ৬-৮ গ্লাস পানি বা জুস পান করতে উৎসাহিত করুন। 

সহায়ক তথ্য

আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পরামর্শের জন্য মডিউল ৩ -এর পাঠ ৩  ভিন্নভাবে চিন্তা করা পাঠটি দেখুন। 

অভিনন্দন ,আপনি এই পাঠটি শেষ করেছেন! সাবাস !

25/47