মডিউল ৪ পাঠ ৪ । ব্যক্তিগত পরিচর্যা আসুন একটি উদাহরণ দেখি মারিয়ামের অ্যালঝাইমার্স রোগ রয়েছে, কিন্তু তিনি পরিবারের সদস্যদের সহায়তা ছাড়া নিজের যত্ন নিতে পারেন না। সম্প্রতি, তার স্বামী আব্দুল রহমান লক্ষ্য করেন যে, তিনি গোসল, দাতমাজন না করে ব্রেকফাস্টের টেবিলে একটি নাইটগাউন পরে বসে আছেন, যদিও তিনি এই কাজগুলো নিয়মিত করতেন। মারিয়াম কেন ব্রেকফাস্টের আগে আর ব্যক্তিগত যত্ন নিচ্ছেন না, তার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে একটি হল তিনি অবসাদগ্রস্ত থাকতে পারেন।অবসাদ সংক্রান্ত আরো তথ্যের জন্য অনুগ্রহ করে মডিউল ৫ এর পাঠ ৪ অবসাদ, উদ্বেগ বা উদাসীনতা দেখুন । আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুনব্যক্তিগত স্বাস্থ্যবিধিকে উন্নত করা। দয়া করে নিচের প্রতিক্রিয়াগুলো থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। সঠিক উত্তর নির্বাচন করুন। তাদের পুত্রবধূকে বলুন, তিনি যাতে মারিয়মকে টেবিল থেকে বাথরুমে নিয়ে যেতে এবং কাপড় ধুতে ও বদলাতে সাহায্য করেন।ব্যক্তিগত যত্নের জিনিসগুলো ব্যবহারের ক্রম অনুসারে রাখুন এবংমারিয়াম পড়ার জন্য বড় প্রিন্ট শব্দ এবং বিভিন্ন রং দিয়ে লেবেল করে দিন।সঠিক উত্তর দেখান তাদের পুত্রবধূকে বলুন, তিনি যাতে মারিয়মকে টেবিল থেকে বাথরুমে নিয়ে যেতে এবং কাপড় ধুতে ও বদলাতে সাহায্য করেন। এটি সঠিক উত্তর নয়। আব্দুল রহমানকে প্রথমে খুঁজে বের করতে হবে যে, তার স্ত্রীর ব্রেকফাস্টের আগে আর ব্যক্তিগত যত্ন না নেওয়ার কারণ কী। তাছাড়া, অনুমান করার পরিবর্তে, আব্দুল রহমানকে প্রথমে তার স্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে যে, তিনি তাদের পুত্রবধূর কাছ থেকে সাহায্য চান কিনা। জিজ্ঞাসা না করলে তিনি দুঃখ পেতে পারেন। ব্যক্তিগত যত্নের জিনিসগুলো ব্যবহারের ক্রম অনুসারে রাখুন এবংমারিয়াম পড়ার জন্য বড় প্রিন্ট শব্দ এবং বিভিন্ন রং দিয়ে লেবেল করে দিন। এটি একটি ভাল প্রতিক্রিয়া। ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা এমন জিনিসগুলো খুঁজে পাওয়ার ক্ষমতা হারাতে পারেন যা স্পষ্ট নয়। তাদের জন্য একটি ‘খুঁজে পাওয়া সহজ’ পরিবেশ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন> সহায়ক তথ্য নীচে কিছু সহায়ক তথ্য দেওয়া হল যা ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদেরজিনিস বা স্থানগুলি খুঁজে পেতে এবং স্বনির্ভরভাবে ব্যক্তিগত যত্নের কার্যকলাপকরতে সাহায্য করতে পারে। বাথরুম বা টয়লেট খুঁজে বের করতে: বাথরুমের দরজায় একটি ছবি বাশব্দ রাখুন বা ব্যক্তিটিকে বাথরুমের দিকে নির্দেশনা দিন । ব্যক্তিগত যত্নের উপকরণগুলি খুঁজে পেতে: বাথরুমে জিনিসগুলিকে চোখেরসামনে রাখুন, জিনিসগুলিকে তাদের নাম দিয়ে লেবেল করুন, বাথরুমের দেয়ালে জিনিস নির্দেশ করতে ছবি বা শব্দ ব্যবহার করুন, বিপরীত রং ব্যবহার করুন। পানির ট্যাপ চালু এবং বন্ধ করতে সাহায্য করতে: পানির ট্যাপ চালু এবং বন্ধ করার জন্য নির্দেশনা দিতে রং-এর নির্দেশক ব্যবহার করুন, পানির ট্যাপ চালু এবং বন্ধ করার জন্য ব্যক্তিটিকে নির্দেশ দিন, প্রয়োজনে সহায়তা করুন।