মডিউল ৪ পাঠ ৩ । টয়লেট করা এবং মল-মূত্রের বেগ সামলানোর যত্ন নেওয়া সর্বজনীন স্থানে প্রস্রাব করা ডিমেনশিয়া রোগটি ব্যক্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করার ক্ষমতাকে প্রভাবিত করে, যেমন বাথরুমে যাওয়ার প্রয়োজন। তদুপরি, ডিমেনশিয়া এই ব্যাপারে একজন ব্যক্তির বিচারক্ষমতাকেও প্রভাবিত করতে পারে যে, কোনগুলো স্বাভাবিক বা কোন জিনিসগুলো প্রকাশ্যে করা যায় না। একটি নিয়মিত, দৈনিক সময়সূচি আপনার যত্নে থাকা ব্যক্তির টয়লেটে যাওয়ার সময়ের দুর্ঘটনাগুলি (মলমূত্রের বেগ ধরে রাখতে নাপারা) প্রতিরোধ করতে সাহায্য করতে পারেন। ডিমেনশিয়া হওয়ার আগে তারা কতবার টয়লেট ব্যবহার করতেন, তা চিহ্নিত করা সহায়ক হতে পারে। এছাড়াও আপনি আপনার যত্নে থাকা ব্যক্তির আচরণ দেখে চিহ্নিত করতে পারেন যে, তাকে বাথরুমে যেতে হবে কি না, যেমন যদি তারা উত্তেজিত, মানসিক চাপপূর্ণ, উদ্বিগ্ন বা অস্থির হয়ে ওঠেন। আসুন একটি উদাহরণ দেখি ইসমাইল তার মা রুকসানার যত্ন করছেন, যার ৫ বছর আগে ডিমেনশিয়া রোগ নির্ণীত হয়েছিল। ইসমাইল সাধারণত তার মাকে আশেপাশে বাজার করতে নিয়ে যায়, কারণ তিনি লোকেদের সাথে দেখা করতে পছন্দ করেন। সম্প্রতি, ইসমাইল লক্ষ্য করেছে যে তার মা দিনের বেলায় মূত্রাশয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুনমূত্রাশয়ের নিয়ন্ত্রণ হারানোর সমস্যামোকাবিলা করা। আপনার মতে ইসমাইলের জন্য সঠিক প্রতিক্রিয়া কী? সঠিক উত্তর নির্বাচন করুন। ইসমাইলের নিশ্চিত হওয়া উচিত যে, তার মা কেনাকাটা করতে যাওয়ার আগে টয়লেট সেরে নিচ্ছেন।যেহেতু এটি ইসমাইলের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি, তাই তার মাকে নিয়ে কেনাকাটা করতে যাওয়া বন্ধ করা উচিত।সঠিক উত্তর দেখান ইসমাইলের নিশ্চিত হওয়া উচিত যে, তার মা কেনাকাটা করতে যাওয়ার আগে টয়লেট সেরে নিচ্ছেন। এটি একটি ভাল প্রতিক্রিয়া । যেহেতু এটি ইসমাইলের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি, তাই তার মাকে নিয়ে কেনাকাটা করতে যাওয়া বন্ধ করা উচিত। এটি সেরা প্রতিক্রিয়া নয় কারণ তার মা তাহলে খুব গুরুত্বপূর্ণ এই আনন্দদায়ক কার্যকলাপটি আর করতে পারবেন না। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন>