মডিউল ৪ পাঠ ৪ । ব্যক্তিগত পরিচর্যা ব্যক্তিগত যত্নকে সহজতর করে তুলতে পরিবেশের পরিবর্তন করা ব্যক্তিগত যত্ন করতে না পারার বিভিন্ন কারণ রয়েছে। একটি কারণ হল ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা ব্যক্তিগত যত্নের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে নাও পেতে পারেন।উদাহরণস্বরূপ, স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণে আপনি আপনার টুথব্রাশ এবং টুথপেস্ট খুঁজে না পেলে, দাঁত ব্রাশ করা কঠিন হবে। আপনি পরিবেশের পরিবর্তন করতে পারেন যেন তারা ব্যক্তিগত যত্নের জন্য প্রয়োজনীয় জিনিসগুলি সহজে খুঁজে পায় ।