মডিউল ৪ পাঠ ৩ । টয়লেট করা এবং মল-মূত্রের বেগ সামলানোর যত্ন নেওয়া সহায়ক তথ্য যদি আপনার যত্নে থাকা ব্যক্তির টয়লেট ব্যবহার করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে নিচে কিছু সহায়ক তথ্য দেওয়া হল। টয়লেটের দরজায় একটি টয়লেটের ছবি রাখুন যাতে তার এটি খুঁজে পেতে সহায়তা হয়। যদি তিনি এটি খুঁজে না পান তাহলে টয়লেটের দিকে দিকনির্দেশ প্রদান করুন। বেডরুম এবং টয়লেটের মধ্যে হলওয়েতে পর্যাপ্ত নাইটলাইটের ব্যবস্থা করুন। টয়লেট সিটের জন্য বিপরীত রং ব্যবহার করুন। ব্যক্তিটির ট্রাউজারে এমন কিছুতে পরিবর্তন করুন যার জন্য তা খোলা সহজ হবে। ব্যক্তিটি যদি টয়লেট ব্যবহার করতে ভুলে যান, সেজন্য তাকে ধাপে ধাপে নির্দেশনা প্রদান করুন। একটি লম্বা লুঙ্গী সাহায্যকর হতে পারে।