মডিউল ৪ পাঠ ৪ । ব্যক্তিগত পরিচর্যা আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করা যাক ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির যে দক্ষতাগুলো এখনওসক্ষম আছে, সেগুলো ব্যবহার করে যত দিন সম্ভব তাকে ব্যক্তিগত এবং মুখের যত্ন নেওয়ার কাজে নিয়োজিত রাখুন। পরিবেশ পরিবর্তন করুন, যেমন তাদেরকে বিভিন্ন ধরনের পোশাক নির্বাচন করতে উৎসাহিত করুন বা ব্যক্তিগত যত্ন নেওয়ার সময় বসার ব্যবস্থা করুন। প্রতিদিনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার যত্নে থাকা ব্যক্তিকে নিয়োজিত করুন, উদাহরণস্বরূপ তারা কী পোশাক পরতে চান। মনে রাখবেন যে ব্যক্তিগত যত্নের ক্ষেত্রে পর্যাপ্ত সহায়তা না করলে উত্তেজনা বা আগ্রাসন তৈরি হতে পারে। সহানুভূতিশীল হন এবং বোঝার চেষ্টা করুন যে, কেন তারা ব্যক্তিগতযত্নে সহায়তা নিতে বাধা প্রদান করছেন। মনে রাখবেন যে ব্যক্তিগত যত্নের ক্ষেত্রে পর্যাপ্ত সহায়তা না করলে উত্তেজিত বা আগ্রাসী হতে পারে। অভিনন্দন, আপনি এই পাঠটি শেষ করেছেন!