মডিউল ৪ পাঠ ২ । খাওয়া, পান করা এবং স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করা আপনার যত্ন থাকা ব্যক্তিকে নিরাপদে খেতে এবং অ্যাসপিরেশন নিউমোনিয়া প্রতিরোধ করতে সাহায্য করুন। অখাদ্য উপকরণ সেলিম ১০ বছর ধরে ডিমেনশিয়া নিয়ে বেঁচে আছেন এবং তার স্ত্রী হামিদা তার যত্ন করেন। হামিদা দিনের বেলা তার স্বামীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সম্প্রতি, হামিদা লক্ষ্য করেছেন যে, তিনি রান্নাঘরে এবং বাথরুমে যে সাবানগুলো রেখেছিলেন তা অদৃশ্য হয়ে গেছে। তিনি আরও লক্ষ্য করেছেন যে তার স্বামী খাবার টেবিলে রাখা ফুলগুলোও খাচ্ছেন। তিনি সেলিমকে রান্নাঘরে যেতে দেখেন এবং তাকে ভুলবশত একটি তেলের বোতল এবং এমনকি একটি বাসন ধোয়ার ডিটারজেন্টের বোতল পান করার জন্য তুলে নিতে দেখেন। ডিমেনশিয়াতে আক্রান্ত ব্যক্তিরা, কী খাওয়া যাবে বা কী খাওয়া যাবে না তা বিচার করতে পারেন না। ক্ষিধে পেলে তারা নাগালের মধ্যে থাকা অখাদ্য উপকরণ খেতে পারেন। অখাদ্য উপকরণ এবং রাসায়নিকগুলিকে নিরাপদ স্থানে রাখা নিশ্চিত করুন। আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুনঅখাদ্য উপকরণ। হামিদার কী করা উচিত বলে আপনি মনে করেন? আপনি উপযুক্ত মনে করেন এমন সব প্রতিক্রিয়া নির্বাচন করুন। সেলিম যেখানে পৌঁছাতে পারেন, সেখানে গৃহস্থালির কিছু অখাদ্য সামগ্রী রেখে দিন, কারণ তিনি মনে করেন সেলিমকে শেখানো উচিত যে সেগুলি খাওয়াযাবে না।একটি ক্যাবিনেটে ঘরোয়া রাসায়নিক, যেমনথালা ধোয়ার সাবান, তালাবন্ধ করে রাখতে হবে, এই বিষয়ে তাকে নির্দেশনা দিন।সঠিক উত্তর দেখান সেলিম যেখানে পৌঁছাতে পারেন, সেখানে গৃহস্থালির কিছু অখাদ্য সামগ্রী রেখে দিন, কারণ তিনি মনে করেন সেলিমকে শেখানো উচিত যে সেগুলি খাওয়াযাবে না। এটি একটি ভাল প্রতিক্রিয়া নয়। ডিমেনশিয়ার শেষ পর্যায়ের লোকেরা কী খেতে পারে বা কী খেতে পারে নাসে সম্পর্কে তাদের বিচারক্ষমতা বদলে যেতে পারে। এই বিপজ্জনক জিনিসগুলোকে নাগালেরবাইরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। একটি ক্যাবিনেটে ঘরোয়া রাসায়নিক, যেমন থালা ধোয়ার সাবান, তালাবন্ধ করে রাখতে হবে এ বিষয়ে তাকে নির্দেশনা দিন। এটি একটি ভাল প্রতিক্রিয়া। এই বিপজ্জনক জিনিসগুলোকে দূরে রাখা ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিকে রক্ষা করতে সাহায্য করবে। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন>