মডিউল ৪ পাঠ ৪ । ব্যক্তিগত পরিচর্যা ব্যক্তিগত যত্নে সহায়তা করার সময়, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিকে তাদের পছন্দগুলো জিজ্ঞাসা করে নিন এবং তাদের পছন্দকে সম্মান করুন। তাদের আশ্বস্ত করুন যে তারা নিরাপদ এবং স্বচ্ছন্দ রয়েছেন। ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিরা ব্যক্তিগত যত্নের সময় বাধা প্রদর্শন করতে পারে, অথবা এমনকি এই উদাহরণের ইমরানের মতো আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। আগ্রাসন প্রতিরোধ বা মোকাবেলা করার বিষয়ে আরও পড়তে, অনুগ্রহ করে মডিউল ৫ এর পাঠ ৩, আগ্রাসন পাঠটি পড়ুন। সহায়ক তথ্য গোসলে সহায়তা করার জন্য নিচে কিছু সহায়ক তথ্য দেওয়া হল। আপনার যত্নে থাকা ব্যক্তিটি দিনের কোন সময় গোসল করতে/শাওয়ার নিতে পছন্দ করেন তা চিহ্নিত করুন । শাওয়ার নেওয়া/গোসল করা থেকে স্পঞ্জ বাথ-এ রূপান্তরিত হন। (দ্রষ্টব্য: বাথটাবগুলি বিশেষভাবে সমস্যাজনক হতে পারে, কারণ সেখানে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে এবং কেয়ারার এর পক্ষে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিকে বাথটাব থেকে ওঠানো কঠিন হতে পারে।) শাওয়ার বা বাথটাব ব্যবহার করলে, পিছলে পড়া রোধ করার জন্য নন স্লিপ (অপিচ্ছিল) বাথ বা শাওয়ার ম্যাট ব্যবহার করুন। বসার উপযোগী ব্যবস্থা বা সরঞ্জাম, যেমন ধরার বার এবং শাওয়ার চেয়ার এক্ষেত্রে সাহায্য করতে পারে। ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যারা পানিকে ভয় পান, তাদের ক্ষেত্রে পানির প্রবাহ কমানোর চেষ্টা করুন।