মডিউল ৪ পাঠ ৪ । ব্যক্তিগত পরিচর্যা প্রতিদিন পোষাক পরা, মুখের যত্ন এবং স্নানে সহায়তা করার জন্য সহায়ক পরামর্শ । সঠিক জামাকাপড় বাছাই করা বা উপযুক্ত পোশাক পরতে অসুবিধা হওয়া ডিমেনশিয়া ব্যক্তির জামাকাপড় বাছাই করার এবং যথাযথভাবে পোশাক নির্বাচন করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। আপনার যত্নে থাকা ব্যক্তিটিকে জামাকাপড় বেছে নিতে এবং এমনভাবে পোষাক পরতে সহায়তা করতে পারেন, যাতে তাদের দক্ষতার সর্বাধিক ব্যবহার করতে পারে। ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি যদি এখনও এগুলো সম্পাদন করতে পারেন, সেক্ষেত্রে আপনার এই কাজগুলোর দায়িত্ব নেওয়া উচিত নয়।