মডিউল

পাঠ ১। খাওয়া এবং পান করা - আরও কিছু আনন্দদায়ক খাওয়ার সময়

স্বাস্থ্যের অবস্থা

স্বাস্থ্যের অবস্থা, খাওয়া ও পান করাকে প্রভাবিত করতে পারে। নিম্নলিখিত কার্যকলাপগুলো আপনাকে শেখায় যে এই অবস্থাগুলো থাকলে কীভাবে উহার উন্নতিসাধন করা যায়।

কার্যকলাপ

স্বাস্থ্যের অবস্থা

ক্ষুধামন্দা

যে পরিবর্তনগুলো আপনি লক্ষ্য করেছেন ।

প্রস্তাবিত পদক্ষেপগুলো যা আপনি চেষ্টা করেতে পারেন

  • খাবারকে আকর্ষণীয় করুন: বিভিন্ন টেক্সচার, ফ্লেভার, গন্ধ, স্বাদ, এবং রং ব্যবহার করুন যা অসুস্থ ব্যক্তিটি উপভোগ করেন 
  • একা না খেয়ে পরিবারের সাথে একসাথে খান
  • খাওয়ার সময় তাদের পছন্দের হালকা সঙ্গীত বাজান
  • তারা দিনের বেলায় করতে পারেন, এরকম শারীরিক কার্যকলাপ বাড়ান

দাঁত ব্যথা

  • ব্যক্তিটির যন্ত্রণা হচ্ছে কিনা জিজ্ঞাসা করুন
  • তাদেরকে ব্যথার জায়গাটা দেখাতে বলুন 
  • নড়বড়ে দাঁত, মুখের আলসার ইত্যাদি আছে কিনা পরীক্ষা করুন। 
  • ডাক্তার বা ডেন্টিস্টের সাহায্য নিন

কৃত্রিম দাঁতের পাটিগুলো খারাপভাবে লাগানো।

  • দাঁতের ব্যথার জন্য উপরে দেখুন
  • দেখুন কৃত্রিম দাঁতের পাটিগুলো ভাল অবস্থায় আছে কি না এবং সঠিকভাবে লাগান হয়েছে কি না

শরীর ব্যথা

  • ব্যক্তিটির যন্ত্রণা হচ্ছে কিনা জিজ্ঞাসা করুন
  • তাদেরকে ব্যথার জায়গাটি দেখাতে বলুন 
  • ডাক্তারের সাহায্য নিন

৭ দিনের বেশি সময় ধরে মলত্যাগ হচ্ছে না 

  • ডাক্তারের সাহায্য নিন
  • সমস্যা সমাধানের পরে:
    • খাবারে ফাইবার বা তন্তুর পরিমাণ বাড়ান
    • তরল পান বাড়ান
    • শারীরিক কার্যকলাপ / ব্যায়াম করা বাড়ান 

ডায়রিয়া

  • ডাক্তারের সাহায্য নিন

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

  • ডাক্তারের সাহায্য নিন

স্মৃতি ক্ষয়; খেতে বা পান করতে ভুলে যান

  • ব্যক্তিটিকে নিয়মিত খাওয়া ও পান করার কথা মনে করিয়ে দিন
  • খাওয়া ও পান করার মডেল হন (যেমন ব্যক্তিটির সাথে খাওয়া এবং পান করা)
  • খাওয়ার সময়ের মাঝে নাস্তা প্রদান করুন

অবসাদ

  • ডাক্তারের সাহায্য নিন

ওজন হ্রাস

  • খাবারের পরিমাণ বাড়ান
  • তাদের পছন্দের খাবার প্রদান করুন
  • স্বাদযুক্ত খাবার বাড়ান কারণ ব্যক্তিটির খাবার স্বাদ নষ্ট হয়ে থাকতে পারে 
  • ডাক্তারের পরামর্শ নিন

ওজন বৃদ্ধি

  • খাওয়া এবং পান করার মডেল (যেমন ব্যক্তির সাথে খাওয়া এবং পান করা)
  • ছোট ছোট অংশে পরিবেশন করুন
  • ব্যক্তিটি যখন বলেন যে, তার পেট ভরে গিয়েছে তখন প্লেট সরিয়ে নিন 
  • কম ক্যালোরির নাস্তা দিন
6/47