মডিউল

পাঠ ৪ । ব্যক্তিগত পরিচর্যা

দাঁত ব্রাশ করতে অসুবিধা হওয়া

ডিমেনশিয়া শুধুমাত্র স্মৃতিশক্তিকেই প্রভাবিত করে না, এটি  সংগঠিত হওয়া, সমন্বয় এবং মনোযোগকেও প্রভাবিত করে, যা মুখের যত্ন নেওয়ার জন্য প্রয়োজন। মুখের খারাপ যত্নের সাথে ক্ষুধামন্দা, নিঃশ্বাসে দুর্গন্ধ, দাঁত বা মাড়িতে সংক্রমণ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার সংশ্লিষ্টতা রয়েছে। 

মুখের যত্নে সহায়তা করার লক্ষ্য হল ব্যক্তিটিকে তার অবশিষ্ট দক্ষতাগুলো সর্বাধিক ব্যবহার করতে সাহায্য করা।

আসুন একটি উদাহরণ দেখি

মামুন অ্যালঝাইমার্স রোগে আক্রান্ত, কিন্তু সাহায্য ছাড়াই দাঁত ব্রাশ করতে পারে। সম্প্রতি, মামুনের স্ত্রী ফারহানা লক্ষ্য করেছেন যে, তার স্বামী বাথরুমে কাউন্টারটপ এবং মেঝেতে পানি এবং টুথপেস্ট ফেলে একটি বড় মেস করছেন। তিনি আরো লক্ষ্য করেছেন যে তার স্বামী সাধারণত যে ক্রমে দাঁত ব্রাশ করেন, সেভাবে আর করতে পারছেন না এবং নিজে তার কৃত্রিম দাঁতের পাটি লাগাতে পারছেন না। 

আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুন

মুখের যত্নকে উন্নত করা।

ফারহানার জন্য সঠিক প্রতিক্রিয়া কী বলে আপনি মনে করেন?

সঠিক উত্তর নির্বাচন করুন।

31/47