মডিউল ৪ পাঠ ৫ । প্রতিদিনের অভ্যাস /রুটিন একটি রুটিন কী? রুটিন হল একজন ব্যক্তি প্রতিদিন বা প্রায় প্রতিদিনই যা করেন। ডিমেনশিয়াতে আক্রান্ত ব্যক্তির যতদিন সম্ভব রুটিন মেনে চলার চেষ্টাকরা এবং চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। এটি আশ্বস্ত করে এবং বাড়িতে চাপ কমাতেপারে। ব্যক্তিটির নিয়মিত রুটিন সম্পর্কে সচেতন থাকুন। যদি কোনো রুটিন না থাকে, তাহলে একটি তৈরি করা এবং নিয়মিত তা অনুসরণ করা সহায়ক হবে। উদাহরণস্বরূপ, বিকালে এক কাপ চা পান করা, প্রশান্তিদায়ক সঙ্গীত শোনা বা প্রার্থনা করা অন্তর্ভুক্ত থাকতে পারে। দিনের অন্যান্য সময়ের জন্যও রুটিন সহায়তা করে, যেমন সকালে ঘুম থেকে ওঠার পরপরই, দুপুরের খাবার খাওয়ার সময় বা বিকেলে কী করতে হবে এই রুটিনগুলো অনুসরণ করা যত সরল এবং সহজ হবে, সেগুলো ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিকে তত বেশি আশ্বাস প্রদান করবে এবং বাড়িতে মানসিক চাপ কমিয়ে দেবে।