মডিউল

৪

পাঠ ৩ । টয়লেট করা এবং মল-মূত্রের বেগ সামলানোর যত্ন নেওয়া

মেঝেতে প্রস্রাব করা বা মূত্রাশয়ের নিয়ন্ত্রণ হারানোর ক্ষেত্রেঅন্য কোন কারণগুলো অবদান রাখতে পারে

অবদানকারী কারণগুলো

প্রস্তাবিত সমাধান

বাড়ির মধ্যে টয়লেট অনেকটা দূরত্বে

  • আপনার যত্ন থাকা ব্যক্তিকে টয়লেটের দিকে দিকনির্দেশনা প্রদান করুন।
  • রাতে একটি বেডসাইড কমোড প্রদান করুন

পাবলিক টয়লেট যা বাড়ি থেকে দূরে

  • বেডরুম এবং ঘরে নাইটলাইট ব্যবহার করুন
  • তাদের জন্য বাড়িতে ব্যবহার উপযোগী একটি কমোড সরবরাহ করুন

টয়লেট খুঁজে পেতে সক্ষম না হওয়া

  • টয়লেটের দরজায় টয়লেটের ছবি রাখুন

টয়লেট সিটে পর্যাপ্ত রং-এর বৈসাদৃশ্য নেই

  • রং-এর পার্থক্য বাড়ানোর জন্য টয়লেট সিটটিকে অন্য রং দিয়ে প্রতিস্থাপন করুন

হলওয়েতে পর্যাপ্ত আলো নেই

  • হলওয়েতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন

টয়লেটে পর্যাপ্ত আলো নেই

  • টয়লেটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন

টয়লেটের দরজা সরু, যা দিয়ে ওয়াকার বা হুইলচেয়ার যেতে পারে না

  • ওয়াকার বা হুইলচেয়ার যাওয়ার জন্য দরজার মুখের পরিবর্তন করুন

দৃষ্টি প্রতিবন্ধকতা

  • দিনের বেলা আপনার যত্নে থাকা ব্যক্তিকে টয়লেটে যেতে নির্দেশনা দিন। 
  • রাতে একটি বেডসাইড কমোড প্রদান করুন

ট্রাউজার খুলতে অক্ষম

  • ট্রাউজার পরিবর্তন করে অন্য প্যান্ট দিন যা সহজে খোলা এবং অপসারণ করা যায়
  • আপনার যত্নে থাকা ব্যক্তিকে ট্রাউজার টেনে তুলতে সহায়তা করুন 

টয়লেটে কী করতে হবে তা ভুলে যাওয়া

  • যে কার্যকলাপগুলো করতে হবে তা আপনার যত্নে থাকা ব্যক্তিকে মনে করিয়ে দিন 
  • তাদের টয়লেট ব্যবহার করার জন্য ধাপে ধাপে নির্দেশনা প্রদান করুন
19/47