মডিউল

পাঠ ১। খাওয়া এবং পান করা - আরও কিছু আনন্দদায়ক খাওয়ার সময়

খাওয়ার সময়ের একটি ভাল  পরিবেশ তৈরি করা। 

খাওয়ার সময়টি কেয়ারারদের কাছে ডিমেনশিয়ায় আক্রান্তব্যক্তিটির জন্য তাদের যত্ন ও সমর্থন দেখানোর একটি ভাল সুযোগ। একটি আনন্দদায়ক খাওয়ার পরিবেশ তাদের খেতে এবং পান করতে উৎসাহিত করতে সাহায্য করতে পারে। আসুন আবার একটি উদাহরণ দেখি। 

খাবার ছড়ানো / পড়ে যাওয়া 

আদিল অ্যালঝাইমার্স রোগে আক্রান্ত এবং এক বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি তার বড় ছেলের সাথে থাকেন। এই পরিবারে এখন চার প্রজন্ম আছে যারা একসঙ্গে টেবিলে বসে খায়। আদিল খাওয়ার সময়টিকে দিনের সেরা সময় হিসেবে দেখেন। সম্প্রতি, আদিলের হাত কাঁপতে শুরু করেছে এবং তিনি প্রায়শই টেবিল এবং মেঝেতে খাবার ছিটিয়ে ফেলেন বা ফেলে দেন। 

আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুন 

একটি ভাল খাওয়ার সময়ের পরিবেশকে তুলে ধরা 

আদিলের ছেলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করতে পারেন? 

আপনি উপযুক্ত মনে করছেন এমন প্রতিক্রিয়াগুলোতে টিকচিহ্ন দিন। 

5/47