মডিউল ৪ পাঠ ৫ । প্রতিদিনের অভ্যাস /রুটিন আপনার যত্নে থাকা ব্যক্তির পরিবর্তিত ক্ষমতার সাথেরুটিনকে খাপ খাইয়ে নেওয়া। ডিমেনশিয়াতে আক্রান্ত ব্যক্তির ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে রুটিনগুলিকে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। ডিমেনশিয়াতে আক্রান্ত ব্যক্তির দিনের বেলা কিছু করার জন্য রুটিন প্রদান করা হল। সকালে প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উঠুন উপযোগীকরণ: জেগে উঠতে সাহায্যের প্রয়োজন হতে পারে কারণ ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি সঠিকভাবে অ্যালার্ম সেট করতে সক্ষম নাও হতে পারেন। একটি নির্দিষ্ট সময়ে ব্রেকফাস্ট করুন। ডিমেনশিয়ার প্রারম্ভিকপর্যায়ে, আপনার পরিবারের সদস্য বা বন্ধু তাদের নিজের সকালের ব্রেকফাস্ট নিজে তৈরি করতে সক্ষম হতে পারেন। উপযোগীকরণ: ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির এরকম কারো প্রয়োজন হতে পারে, যিনি উপাদানগুলো সাজিয়ে দেবেন।পরবর্তীতে, সকালের ব্রেকফাস্ট তৈরি এবং খাওয়ার জন্য তাদের আরো সাহায্যের প্রয়োজন হতেপারে। দাঁত ব্রাশ করা, গোসল করা/পরিষ্কারহওয়া, পোশাক পরার মতো সাজসজ্জার কাজ করা। প্রাথমিক পর্যায়ে, আপনার যত্নে থাকা ব্যক্তি সাহায্য ছাড়াই এই সমস্ত কার্যকলাপ করতে সক্ষম হতে পারেন। উপযোগীকরণ: নির্দেশিত কার্যকলাপটি করার জন্য টুথব্রাশ, টুথপেস্ট ইত্যাদির মত জিনিসগুলোকে চোখের সামনে সাজিয়ে রাখতে হতে পারে।। ডিমেনশিয়ার পরবর্তী পর্যায়গুলোতে এই কার্যকলাপটি করার সময় ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির সাথে কারো থাকা প্রয়োজন হতে পারে। মনে রাখবেন সকালের কার্যকলাপগুলোর জন্য রুটিন তৈরি করা এবং যতদিন সম্ভব সেগুলো মেনে চলা গুরুত্বপূর্ণ। ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির সামর্থ্যের পরিবর্তন হলে প্রয়োজন অনুযায়ী সমন্বয় করুন। আরো সহায়ক তথ্যের জন্য, অনুগ্রহ করে এই মডিউলের পাঠ ৪, ব্যক্তিগত যত্ন পাঠটি দেখুন।