মডিউল ৪ পাঠ ১। খাওয়া এবং পান করা - আরও কিছু আনন্দদায়ক খাওয়ার সময় ডিহাইড্রেশন / পানিশূন্যতা রোধ করা যাদের ডিমেনশিয়া আছে তাদের ডিহাইড্রেটেড বা জলশূন্য হওয়ার ঝুঁকিবেশি থাকে। এর বেশ কিছু কারণ থাকতে পারে: তাদের নীজের প্রয়োজন ব্যাখ্যা করার অক্ষমতা; তৃষ্ণার অনুভূতি কমে যাওয়া; পর্যাপ্ত পরিমাণে তরল পানীয় না দেওয়া; এবং, ডিমেনশিয়ার শেষ পর্যায়ে গিলতে সমস্যা হওয়া। আপনি যে ব্যক্তির যত্ন নিচ্ছেন তাকে প্রতিদিন 8-10 গ্লাস (1500-2000 মিলিলিটার) পানি পান করাতে চেষ্টা করতে হবে। এর মধ্যে থাকতে পারে (পানি , আইসড ললি, স্যুপ এবং জুস, কিন্তু চা বা কফি সহ নয়)। গুরুতর ডিহাইড্রেশন / পানিশূন্যতা বেলালের অ্যালঝাইমার্স রোগ আছে, কিন্তু তিনি তার স্ত্রী মনির সাহায্য ছাড়াই খেতে ও পান করতে পারেন। বেলাল বাগান করাটা উপভোগ করেন। এক গরম বিকেলে, মনিও লক্ষ্য করেন যে বেলালকে খুব ক্লান্ত লাগছে, তিনি খুব ধীরে যাচ্ছেন এবং তারপর মেঝেতে পড়ে যান। বেলালকে স্থানীয় হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয় এবং তার ডিহাইড্রেশন / পানিশূন্যতা ধরা পড়ে। হাসপাতালে চিকিৎসার পর, বেলাল সুস্থ হয়ে ওঠেন এবং আবার বাড়িতে যেতে সক্ষম হন। আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুনগুরুতর ডিহাইড্রেশন / পানিশূন্যতা । বেলালকে হাসপাতাল থেকে বাড়িতে ছাড়ার পর মনি কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে পারে? আপনি উপযুক্ত মনে করেন এমন প্রতিক্রিয়াগুলো নির্বাচন করুন। মনি বেলালের তরল খাওয়ার সময় এবং পরিমাণ রেকর্ড করেন।মনিকে নিশ্চিত করতে হবে যে বেলাল যাতে দিনে ৮-১০ গ্লাস পানি পান করেন।বেলাল কখন পান করবেন সে বিষয়ে মনি বেলালকে সিদ্ধান্ত নিতে দিতে হবে। সঠিক উত্তর দেখান মনি বেলালের তরল খাওয়ার সময় এবং পরিমাণ রেকর্ড করেন। এটি একটি ভাল প্রতিক্রিয়া। একটি রুটিন তৈরি করা এবং সকালের নাস্তার সময় থেকে রাতের খাবারের সময় পর্যন্ত বেলাল কত গ্লাস পান করে তা রেকর্ড করা সহায়ক হতে পারে। রাতের খাবারের পরে মদ্যপান করলে রাতে বাথরুমে যাওয়ার পরিমাণ বাড়তে পারে। মনিকে নিশ্চিত করতে হবে যে বেলাল যাতে দিনে ৮-১০ গ্লাস পানি পান করেন। এটি একটি ভাল প্রতিক্রিয়া। মনি লক্ষ্য করেছেন যে, বেলাল পান করতে ভুলে যেতে পারেন, তাই তিনি তার স্বামীকে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে সাহায্য করেন। বেলাল কখন পান করবেন সে বিষয়ে মনি বেলালকে সিদ্ধান্ত নিতে দিতে হবে। এই উত্তরটি তেমন ভালো নয়, যদিও তিনি বেলালের স্বনির্ভরতাকে সম্মান করছেন। যেহেতু ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের তৃষ্ণা কমে যায়, তাই তারা পান করবেন কি করবেন না, তা তাদের মনে করিয়ে না দিয়ে তাদের উপর ছেড়ে দেওয়া বিপজ্জনক হতে পারে। মনে করানো না হলে, বেলাল আবার ডিহাইড্রেটেড হয়ে জ্ঞান হারিয়ে পড়তে পারেন। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন>