মডিউল

পাঠ ১। খাওয়া এবং পান করা - আরও কিছু আনন্দদায়ক খাওয়ার সময়

আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করা যাক

  • আপনি যার যত্ন করেন তাকে খাওয়া ও পান করার জন্য উৎসাহিত করা এবং সাহায্য করা প্রয়োজন। 
  • আপনার যত্নে থাকা ব্যক্তির জন্য একটি আনন্দদায়ক খাওয়ার সময় তৈরি করতে, আপনি খাওয়ার সময়ে তাকে বিভিন্ন কার্যকলাপে নিয়োজিত করতে পারেন, যা তার আত্মসম্মান এবং অর্জনের অনুভূতি উন্নত করতে সহায়তা করবে। 
  • খাবার, বাসনপত্র এবং পরিবেশ এর পরিবর্তন করে খাওয়া ও পান করাকে সহজতর করা যেতে পারে।
  • আপনি যে ব্যক্তির যত্ন করেন, তার স্বাস্থ্যের অবস্থার উন্নতি করে আপনি তার জন্য ভাল খাওয়া ও পান করা বজায় রাখতে পারেন। স্বাস্থ্যপেশাদারদের কাছ থেকে সহায়তা চাওয়ার প্রয়োজন হতে পারে।
  • ডিহাইড্রেশন / পানিশূন্যতা প্রতিরোধে সাহায্য করার জন্য, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিকে পান করার জন্য অনুরোধ করা গুরুত্বপূর্ণ। 
  • তারা যে পরিমাণ তরল গ্রহণ করেন তা রেকর্ড করুন এবং নিরীক্ষণ করুন।

অভিনন্দন, আপনি এই পাঠটি শেষ করেছেন!

9/47