মডিউল

৪

পাঠ ৫ । প্রতিদিনের অভ্যাস /রুটিন

সানডাউনিং কী?

কখনও কখনও ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা বিকেলের শেষ দিকে বা সন্ধ্যার আগে বেশি উত্তেজিত, আক্রমণাত্মক বা বিভ্রান্ত হয়ে পড়েন। এটিকে প্রায়ই ‘সানডাউনিং’ বলা হয়। কেয়ারদের জন্য এটি বিশেষভাবে কষ্টদায়ক হতে পারে। সানডাউনিং হওয়ার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে রুটিন নষ্ট হওয়া একটি কারণ হতে পারে। দিনের এই সময়ে ব্যক্তিকে অর্থপূর্ণ কিছু দেওয়ার চেষ্টাকরুন। 

আসুন একটি উদাহরণ দেখি

মাইশা প্রতিদিন ১২:০০ টা থেকে ১৫:০০ টা পর্যন্ত একটি কমিউনিটি সেন্টারে যেতে পছন্দ করেন। তিনি সেখানে দুপুরের খাবার খান এবং একসাথে কিছু কার্যকলাপ করার জন্য বন্ধুদের সাথে দেখা করেন। প্রথমে মাইশা নিজে নিজে সেখানে চলে যেতেন, কিন্তু তার স্মৃতিশক্তি কমে যাওয়ায় তিনি আর সেন্টারটিতে যাওয়ার পথ খুঁজে পান না মাইশাকে সেই সেন্টারে নিয়ে যেতে এবং তাকে বাড়িতে ফিরিয়ে আনতে মনোয়ারা পরিবারের অন্য একজন সদস্যকে বলেন। এটি কিছু সময়ের জন্য ভাল কাজ করে কিন্তু পরিশেষে পরিবারের সদস্য মাইশাকে আর নিয়ে যেতে সমর্থ হন নি। মনোয়ারা জানেন না যে কি করবেন, কারণ তিনি প্রতিদিন বিকেলে মাইশার সাথে থাকতে পারেন না। 

আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুন

ঘরের বাইরে কার্যকলাপ এবং আগ্রহ বজায় রাখা।

মনোয়ারার জন্য আপনার কী পরামর্শ আছে?

দয়া করে নিচের প্রতিক্রিয়াগুলো থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন।

মনে রাখবেন

আপনার যত্নে থাকা ব্যক্তির দৈনন্দিন রুটিনগুলোকে সম্মান করা এবং যতদিন সম্ভব সেগুলো বজায় রাখা গুরুত্বপূর্ণ। 


যখন তা আর সম্ভব হয় না, তখন আপনার সামর্থ্য অনুযায়ী রুটিনটিকে মানিয়ে নিন যাতে ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ কাজগুলো যথা সম্ভব বজায় রাখা যায়।

44/47