মডিউল ৪ পাঠ ২ । খাওয়া, পান করা এবং স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করা অ্যাসপিরেশন নিউমোনিয়া প্রতিরোধ করতে সাহায্য করুন যদি কোনো ব্যক্তি ডিমেনশিয়ার শেষ পর্যায়ে থাকেন, তাহলে তার গিলতে সমস্যা হতে পারে যা অ্যাসপিরেশন নিউমোনিয়া নামক ফুসফুসের সংক্রমণের কারণ হতেপারে।অ্যাসপিরেশন নিউমোনিয়া হয় যখন খাবার ভুল উপায়ে গিলে ফেলা হয় এবং তার পেটের পরিবর্তে তার ফুসফুসে চলে যায়।এর ফলে সংক্রমণ হতে পারে। এই জীবনের হুমকিস্বরূপ সমস্যা প্রতিরোধ করার জন্য খাওয়া, পান করা এবং খাওয়ানোর পদ্ধতিগুলোর পরিবরর্তন করা প্রয়োজন হতে পারে। আসুন একটি উদাহরণ দেখি ফারুক ১০ বছর ধরে ডিমেনশিয়া নিয়ে বেঁচে আছেন এবং তিনি শয্যাশায়ী।তার মেয়ে মাহফুজা তাকে নিরাপদে খেতে সাহায্য করে। সম্প্রতি, তিনি দেখতে পান যে ফারুক -এর তার জন্য তৈরি করা নরম খাবার গিলে খেতে অসুবিধা হচ্ছে। তিনি এটাও লক্ষ্যকরেন যে, ফারুক যখন কিছু পান করছেন তার কাশি হচ্ছে। তার জ্বর হয়েছে বলে মনে হচ্ছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুকের অ্যাসপিরেশন নিউমোনিয়া ধরা পড়েছে। হাসপাতালে এক মাস চিকিৎসার পর, ফারুক সুস্থ হয়ে যান এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।ভবিষ্যতে অ্যাসপিরেশন নিউমোনিয়া প্রতিরোধ করার জন্য ডাক্তার ফারুককে বাসায় স্বাস্থ্যকর, নরম খাবার এবং ঘন পানীয় খাওয়ার নির্দেশ দেন। আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুনএকজন ব্যক্তিকে নিরাপদে খেতে সাহায্য করা। মাহফুজা কিভাবে ফারুককে সাহায্য করতে পারেন? আপনি উপযুক্ত মনে করেন এমন সব প্রতিক্রিয়া নির্বাচন করুন। ফারুক কিভাবে বসে আছেন সেদিকে মনোযোগ দেবেন না।ফারুকের জন্য স্বাস্থ্যকর, নরম খাবার এবং ঘন পানীয় তৈরি করতে শিখুন।সঠিক উত্তর দেখান ফারুক কিভাবে বসে আছেন সেদিকে মনোযোগ দেবেন না। এটি একটি ভাল প্রতিক্রিয়া নয়। তাদের উচিত ফারুককে সোজা অবস্থানে বসানো, যা তাকে আরও ভাল ভাবে খেতে ও পান করতে সাহায্য করবে এবং তা অ্যাসপিরেশন নিউমোনিয়া প্রতিরোধ করবে। ফারুকের জন্য স্বাস্থ্যকর, নরম খাবার এবং ঘন পানীয় তৈরি করতে শিখুন। এটি একটি ভাল প্রতিক্রিয়া। স্বাস্থ্যকর, নরম খাবার এবং ঘন পানীয় প্রদান করলে ডিমেনশিয়ার শেষপর্যায়ে থাকা ব্যক্তিদের পক্ষে নিজেরাই খাওয়া-দাওয়া চালিয়ে যাওয়া এবংস্বাস্থ্যকর ওজন বজায় রাখা সহজ হবে ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন> সহায়ক তথ্য ডিমেনশিয়া ব্যক্তির গিলতে সমস্যা হলে আপনার জিপির সাথে কথা বলুন। তারা আপনাকে একজন স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে পাঠাতে পারে, যিনি ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের গিলতে সমস্যাগুলির চিকিৎসা করেন। একটি বৈদ্যুতিক ব্লেন্ডার ব্যবহার না করেই একটি স্বাস্থ্যকর নরমখাবার হাতে তৈরি করা যেতে পারে। পানি বা অন্যান্য তরল গরম করার সময় কর্নফ্লাওয়ার যোগ করে এবং যতক্ষণ না এটি ঘন হয়, নেড়ে নেড়ে একটি ঘন তরল তৈরি করাযেতে পারে। দ্রষ্টব্য: অনেক দেশেই সুপারমার্কেটগুলিতে নেড়ে ঘন করার বাণিজ্যিক উপকরণ পাওয়াযায়।