মডিউল ৪ পাঠ ৩ । টয়লেট করা এবং মল-মূত্রের বেগ সামলানোর যত্ন নেওয়া মলমূত্রের বেগ সামলাতে না পারার সমস্যাতে সহায়ক সরঞ্জাম ব্যবহার করা। ডিমেনশিয়ার শেষ পর্যায়ে, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি তাদের মূত্রাশয় এবং মলত্যাগ নিয়ন্ত্রণ করতে সক্ষম নাও হতে পারেন। মলমূত্রের বেগসামলাতে কোন সহায়ক সরঞ্জাম ব্যবহার করার আগে, আপনার মলমূত্রের বেগ সামলাতে না পারার কারণ(গুলো ) চিহ্নিত করতে একজন চিকিৎসকে জিজ্ঞাসা করা উচিত, কারণ এগুলি চিকিৎসাযোগ্য এবং স্বাভাবিক হয়ে যেতে পারে। সহায়ক তথ্য মলমূত্রের বেগ সামলানোর জন্য অনেক ধরনের ডিসপোজেবল এবং/অথবা ধোয়ার যোগ্য প্যাড এবং সরঞ্জাম রয়েছে। পণ্য নির্বাচন করার সময়, আপনার সেগুলোর খরচ, কার্যকারিতা, আরাম এবং সুবিধা বিবেচনা করা উচিত।শয্যাশায়ী পুরুষদের জন্য, প্রস্রাব সংগ্রহ করতে ইউরিনাল ব্যবহার সহায়ক হতে পারে। এর মধ্যে কিছু ইউরিনাল প্রস্রাবের পিছনে ফিরে যাওয়া প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে।