মডিউল ৪ পাঠ ৪ । ব্যক্তিগত পরিচর্যা ব্যক্তিগত যত্ন এবং গোসল করতে অসুবিধা ডিমেনশিয়া ব্যক্তির চুল ধোওয়া এবং শাওয়ার নেওয়া বা গোসল করার ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে। ডিমেনশিয়ায় আক্রান্ত একজন ব্যক্তি তার ব্যক্তিগত যত্নে সহায়তাকে তার গোপনীয়তা, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখতে পারেন এবং কোনো সাহায্য নিতে প্রত্যাখ্যান বা তার প্রতিরোধ করতে পারেন। আসুন একটি উদাহরণ দেখি ইমরানের অ্যালঝাইমার্স রোগ রয়েছে এবং তার স্ত্রী তাহেরা তার দেখাশোনাকরেন। বয়সের কারণে, তাহেরা ইমরানেকে আর স্নান করতে সাহায্য করার মতো শক্তি রাখেন না, তাই পরিবার সিদ্ধান্ত নেয় যে, তিন জামাই ইমরানের সাপ্তাহিক গোসলের জন্য পর্যায়ক্রমে সাহায্য করতে পারে। সবচেয়ে বড় জামাই ইমরানের প্রতি খুব সদয় এবং তাকে আশ্বস্ত করেন যে, তিনি গোসলের সময় তার স্বাচ্ছন্দ্য বজায় রাখবেন। তিনি ইমরানেকে বাথরুমে নিয়ে যান এবং তার কাপড় খুলতে শুরু করেন। ইমরান হঠাৎ করে তাকে দূরে ঠেলে দেন, চিৎকার করে তাকে চলে যেতে বলেন। আপনি কী বুঝেছেন তা পরীক্ষা করুনগোসল করার সাহায্যে বাধা দেওয়া। ইমরানের পরিবারের জন্য সঠিক প্রতিক্রিয়া কী বলে আপনি মনে করেন? সঠিক উত্তর নির্বাচন করুন। তাদের ইমরানেকে বলা উচিত যে তিনি যে সাহায্য পেয়েছেন তার জন্য তার কৃতজ্ঞ হওয়া উচিত এবং যদি তিনি এইভাবে আচরণ করতে থাকেন তবে তাকে একটি দীর্ঘমেয়াদী যত্ন কেন্দ্রে (নার্সিং হোম) পাঠানো হবে। যেহেতু পরিবার লক্ষ্য করে যে, ইমরান ভেবেছিল তার জামাই একজন অপরিচিত ব্যক্তি, তাই তার জামাই যখন তাকে গোসল করাতে সাহায্যকরবে , তাহেরা ইমরানের সাথে উপস্থিত থাকার সিদ্ধান্ত নেন।সঠিক উত্তর দেখান তাদের ইমরানেকে বলা উচিত যে তিনি যে সাহায্য পেয়েছেন তার জন্য তার কৃতজ্ঞ হওয়া উচিত এবং যদি তিনি এইভাবে আচরণ করতে থাকেন তবে তাকে একটি দীর্ঘমেয়াদী যত্ন কেন্দ্রে (নার্সিং হোম)পাঠানো হবে। এটি খারাপ পরামর্শ। এভাবে ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের কখনও হুমকি দেবেন না। এই ধরনের কথা বললে তা পরিস্থিতিকে সাহায্য করবে না এবং ইমরানেকে খুব কষ্ট দেবে। যেহেতু পরিবার লক্ষ্য করে যে, ইমরান ভেবেছিল তার জামাই একজন অপরিচিত ব্যক্তি, তাই তার জামাই যখন তাকে গোসল করাতে সাহায্যকরবে , তাহেরা ইমরানের সাথে উপস্থিত থাকার সিদ্ধান্ত নেন। ভাল পরামর্শ! ডিমেনশিয়ায় আক্রান্ত একজন ব্যক্তি হয়তো আগে যাদের চিনতেন তাদের আর চিনতে পারবেন না, তাই লোকেদের সাথে পরিচিত হওয়ার জন্য তাদের প্রচুর সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন>