মডিউল ৪ পাঠ ১। খাওয়া এবং পান করা - আরও কিছু আনন্দদায়ক খাওয়ার সময় আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করা যাক আপনি যার যত্ন করেন তাকে খাওয়া ও পান করার জন্য উৎসাহিত করা এবং সাহায্য করা প্রয়োজন। আপনার যত্নে থাকা ব্যক্তির জন্য একটি আনন্দদায়ক খাওয়ার সময় তৈরি করতে, আপনি খাওয়ার সময়ে তাকে বিভিন্ন কার্যকলাপে নিয়োজিত করতে পারেন, যা তার আত্মসম্মান এবং অর্জনের অনুভূতি উন্নত করতে সহায়তা করবে। খাবার, বাসনপত্র এবং পরিবেশ এর পরিবর্তন করে খাওয়া ও পান করাকে সহজতর করা যেতে পারে। আপনি যে ব্যক্তির যত্ন করেন, তার স্বাস্থ্যের অবস্থার উন্নতি করে আপনি তার জন্য ভাল খাওয়া ও পান করা বজায় রাখতে পারেন। স্বাস্থ্যপেশাদারদের কাছ থেকে সহায়তা চাওয়ার প্রয়োজন হতে পারে। ডিহাইড্রেশন / পানিশূন্যতা প্রতিরোধে সাহায্য করার জন্য, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিকে পান করার জন্য অনুরোধ করা গুরুত্বপূর্ণ। তারা যে পরিমাণ তরল গ্রহণ করেন তা রেকর্ড করুন এবং নিরীক্ষণ করুন। অভিনন্দন, আপনি এই পাঠটি শেষ করেছেন!