মডিউল

পাঠ ১। দৈনন্দিন জীবনে মানসিক চাপ কমানো

যে কোনো সময় এবং যে কোন জায়গায় রিলাক্স করা

আপনি দিনের যে কোনো সময় এবং যে কোনো স্থানে রিলাক্স করার জন্য কিছুটা সময় নিতে পারেন।

আসুন একটি উদাহরণ দেখি

ডিনা: লাইনে অপেক্ষা করার সময় রিলাক্স করছেন

যখন দোকানে লম্বা লাইন থাকে তখন ডিনা প্রায়ই মানসিক চাপ অনুভব করেন, কারণ তিনি জানেন তার আরো অনেক কাজ বাকি আছে। তিনি লাইনে অপেক্ষা করার সময় শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করার সিদ্ধান্ত নেন।

তা করার পর, তিনি কম মানসিক চাপ অনুভব করে।

আপনি রিলাক্স করার জন্য একটি নির্দিষ্ট সময়েরও পরিকল্পনা করতে পারেন, উদাহরণস্বরূপ প্রতিদিন দুপুরের খাবারের পর। আপনার জন্য কী সবচেয়ে ভাল হবে তা আপনিই বেছে নিতে পারেন। প্রয়োজন হলে, আপনি একটি রিমাইন্ডার ব্যবহার করতে পারেন, যাতে রিলাক্স করার জন্য কিছুটা সময় নিজের জন্য দিতে ভুলে না যান। 

মনে রাখবেন

  • আপনি যে কোনো জায়গায় এবং দিনের যে কোনো সময় রিলাক্স করার জন্য কিছু সময় নিতে পারেন।
  • একটি লক্ষ্য নির্ধারণ করুন: দিনে অন্তত একবার একটি রিলাক্সকারী ব্যায়াম করার চেষ্টা করুন।
  • আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে রিলাক্স করার জন্য পরিকল্পনা করতে পারেন (প্রয়োজন হলে, একটি রিমাইন্ডার ব্যবহার করুন)।
  • রিলাক্সকারী ব্যায়াম করার পরে আপনি নতুন শক্তি এবং একটি ভাল মেজাজ পেয়ে উপকৃত হবেন।
  • এমনকি একটি সংক্ষিপ্ত ব্যায়ামও ভালো ফলাফল এনে দিতে পারে! 
  • আপনি মানসিক চাপের অনুভূতি কমাতে এবং দীর্ঘমেয়াদে আপনার পরিবারের সদস্য কে সাহায্য করা চালিয়ে যেতে সক্ষম হবেন।
4/30