মডিউল

পাঠ ২। আনন্দদায়ক কার্যকলাপের জন্য সময় বের করা

আসুন দেখি কিভাবে মালিনি, আজম এবং উমিত কিভাবে কেয়ারার / যত্নকারীর অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে, এবং আনন্দদায়ক কার্যকলাপের পরিকল্পনা করার গুরুত্ব কী। 

মালিনি

মালিনি তার মায়ের যত্নকরে যিনি ডিমেনশিয়া নিয়ে বেঁচে আছেন। মালিনি তার বেশিরভাগ সময় যত্ন করার জন্য উৎসর্গ করেন এবং খুব কমই নিজের জন্য সময় বের করেন। তিনি কোনো আনন্দদায়ক কার্যকলাপে জড়িত হন না। মালিনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি তিনি স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ছেন এবং মনে করছেন যে, তিনি আগের মতো আর তার মায়ের যত্ন করতে পারছেন না।

আজম

আজম তার বাবার যত্ন করেন যিনি ডিমেনশিয়া নিয়ে বেঁচে আছেন। আজমের খুব বেশি ঘুম হয় না এবং তিনি খুব কমই বিকেলবেলাতে ঘুমানোর সময় পান। তিনি সম্প্রতি তার বোনকে তার কাছে আসতে এবং তাকে রুগি দেখাশুনার কাজে সাহায্য করতে বলা শুরু করেছেন, যাতে তিনি প্রতি বিকেলে ঘুমাতে এবং একটি সংবাদপত্র পড়তে পারেন। 

উমিত

উমিত তার মায়ের যত্ন করেন, যিনি ডিমেনশিয়া নিয়ে বেঁচে আছেন। তিনি পূর্ণকালীন কাজ করেন এবং তার দুটি ছোট সন্তান রয়েছে। সম্প্রতি, তিনি একজন পেশাদার কেয়ার ওয়ার্কার নিয়োগ করেছেন যিনি সপ্তাহে তিনবার আসেন, যাতে তার মায়ের যত্নশীলের কাজে সহায়তা হয়। কেয়ার ওয়ার্কার থাকাকালীন, উমিত তার বাচ্চাদের বাড়ির কাজে সাহায্য করেন বা বাইরে হেঁটে আসেন। 

মনে রাখুন

  • আপনি যদি নিজের জন্য সময় বের করতে না পারেন, তাহলে আপনি খুব ক্লান্ত হয়ে পড়তে পারেন যা আপনাকে যত্ন প্রদান চালিয়ে যেতে কম সক্ষম করে তুলতে পারে।
  • আপনি পরিবার এবং বন্ধুদেরকে ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির যত্ন করতে সাহায্য করতে বলতে পারেন যাতে আপনি নিজের জন্য কিছু সময় বের করতে পারেন।
  • যদি আপনি খরচ বহন করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের সদস্য বা বন্ধুর যত্ন করার জন্য একজন পেশাদার তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারেন যাতে আপনি নিজের জন্য কিছু সময় বের করতে পারেন।
8/30