মডিউল

পাঠ ২। আনন্দদায়ক কার্যকলাপের জন্য সময় বের করা

আনন্দদায়ক কার্যকলাপ করার ক্ষেত্রে বাধা

আসুন মালিনির উদাহরণে ফিরে যাই

মালিনি তার ডিমেনশিয়া আক্রান্ত মায়ের যত্ন করার জন্য তার বেশিরভাগ সময় উৎসর্গ করেন। তিনি কোনো সাহায্য পান না এবং সব সময় ক্লান্ত থাকেন। তিনি তার মায়ের যত্ন করার জন্য কঠোর চেষ্ঠা  ও সংগ্রাম করছেন এবং তার পছন্দের জিনিসগুলো করা বন্ধ করে দিয়েছেন, কারণ তার মনে হচ্ছে যে, তার কাছে পর্যাপ্ত সময় নেই। 

অবশেষে, মালিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে, তিনি তার কাজিনের কাছে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি এখন নিজের জন্য কিছু সময় বের করতে এবং আনন্দদায়ক কার্যকলাপে নিয়োজিত হতে পারছেন। তিনি বাগান করা শুরু করেছেন, এবং চা পান করতে তার বন্ধুদের সাথে দেখা করছেন। মালিনি এর পরে আরও কর্মশক্তি অনুভব করেন। তিনি আরো মনে করেন যে, এর ফলে তিনি তার মায়ের আরও ভালোভাবে যত্ন করতে সক্ষম হয়েছেন। 

অন্যান্য আরও অনেক কারণে আপনি আনন্দদায়ক কার্যকলাপ করতে অসমর্থ বোধ করতে পারেন.  

সময় না থাকার কারণেই মালিনির মনে হয়নি যে, তিনি কোনো আনন্দদায়ক কাজ করতে পারেন।

তবে, আরও কয়েকটি কারণ রয়েছে।

10/30