মডিউল ৩ মডিউল ৩। ভিন্নভাবে চিন্তা করা নাজমার উপকারী এবং অপকারী চিন্তাগুলো আব্বাছ যখন চাবি খুঁজে পান না, তখন নাজমা চিন্তায় পড়ে যান: “আমি আব্বাছকে আর একা ছেড়ে আসতে পারব না।” এটি তাকে খারাপ অনুভব করায়। এর মানে হল নাজমা একটি অ-সহায়ক উপায়ে চিন্তা করছেন। অ-সহায়ক/অপকারী চিন্তাগুলো এই ধরনের পরিস্থিতিতে প্রয়োজনীয় সাড়া প্রদান করাকে কঠিন করে তুলতে পারে। এর পরিবর্তে, নাজমা ভাবতে পারেন: “আব্বাছের ডিমেনশিয়া আছে এবং কখনও কখনও কোনো জিনিস হারালে সে উদ্বিগ্ন হয়ে পড়ে। আমি সাহায্য করার জন্য কিছু সময় নিতে পারি এবং তারপর যেতে পারি।” এই ভিন্ন চিন্তাধারা সম্ভবত নাজমা-কে আরও ভালো বোধ করাবে এবং তাকে শান্ত ও সহানুভূতিশীল থাকতে সাহায্য করবে। সহায়ক/ উপকারী চিন্তাগুলো এই ধরনের পরিস্থিতিতে প্রয়োজনীয় সাড়া প্রদান করাকে আরো সহজ করে তুলতে পারে। মনে রাখবেন ঘটনাটি আপনাকে রাগান্বিত, দুঃখিত, সুখী বা কষ্ট বোধ করায় না। কখনও কখনও আপনি ঘটতে থাকা জিনিসগুলো (ঘটনাগুলো) পরিবর্তন করতে পারবেন না, তবে আপনি আপনার প্রতিক্রিয়া (চিন্তা) পরিবর্তন করতে পারেন। উপকারী বা অপকারী চিন্তাগুলো নির্ধারণ করতে পারে যে, আপনি একটি পরিস্থিতিতে কীভাবে সাড়া দিতে পারবেন। নেতিবাচক চিন্তা আমাদের খারাপ বোধ করাতে পারে। ভিন্নভাবে চিন্তা করার মাধ্যমে, আপনি আরও ভাল বোধ করতে পারেন এবং ঘটনাগুলোকে আরও ভালভাবে মোকাবেলা করতে সক্ষম হতে পারেন।