মডিউল ৩ পাঠ ২। আনন্দদায়ক কার্যকলাপের জন্য সময় বের করা এই পাঠটি কেন গুরুত্বপূর্ণ? অন্য ব্যক্তির যত্ন করার পাশাপাশি নিজের যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ। এই পাঠ আপনাকে যত্ন প্রদান চালিয়ে যেতে সাহায্য করবে। এই পাঠটি আমাকে কীভাবে সাহায্য করবে? এই পাঠটি আপনাকে নিজের জন্য সময় বের করতে এবং রিলাক্স করার জন্য আনন্দদায়ক কার্যকলাপ করতে সাহায্য করবে। আমি কী শিখব? আনন্দদায়ক কার্যকলাপের গুরুত্ব। আনন্দদায়ক কার্যকলাপ করার ক্ষেত্রে বাধা। আনন্দদায়ক কার্যকলাপগুলোকে অর্জনযোগ্য করে তোলা। একসাথে আনন্দদায়ক কার্যকলাপ করা।