মডিউল

৩

মডিউল ৩। ভিন্নভাবে চিন্তা করা

চিন্তাগুলো নির্ধারণ করে যে আমরা কেমন অনুভব করি

মানসিক চাপপূর্ণ ঘটনাগুলোর মোকাবেলা করার বিভিন্ন উপায় রয়েছে। একটি উপায় হল ভিন্নভাবে চিন্তা করা। আসুন একটি উদাহরণ দেখি। 

কোনো ঘটনা আপনাকে রাগান্বিত, দুঃখিত, আনন্দিত বা অপরাধী বোধ করায় না , আপনি এটি সম্পর্কে কীভাবে ভাবছেন সেটা আপনাকে এসব বোধ করায়। 

একটি ঘটনা যে কোনো কিছু হতে পারে। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হল:

  • আপনি যার যত্ন করেন,আপনি তাকে কিছু জিজ্ঞাসা করলে তিনি রেগে যান।
  • সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে আপনার পরিবারের সদস্য আসেননি বা আসা বাতিল করেছেন।
  • আপনার যত্নে থাকা ব্যক্তি কোনো কিছু খুঁজে পান না। 
  • আপনার পরিবারের সদস্য সঠিক যত্ন প্রদান না করার জন্য আপনাকে দোষারোপ করেন।

অনেক মানুষ মনে করেন যে, তাদের অনুভূতি একটি ঘটনার সরাসরি ফলাফল। তবে, ঘটনাটি সম্পর্কে আপনি যেভাবে চিন্তা করেন, তা নির্ধারণ করে যে আপনি কেমন অনুভব করবেন। 

19/30