মডিউল

মডিউল ৩। ভিন্নভাবে চিন্তা করা

উদাহরণ ২: রহিম

রহিম তার বাবা মুজাম্মিলের যত্ন  করেন, যিনি ডিমেনশিয়া নিয়ে বেঁচে আছেন। রহিম নিম্নলিখিত বিষয়গুলো লিখেছেন:

কোন ঘটনাটি আপনাকে হতাশ বা অসহায় বোধ করিয়েছিল?

এক সপ্তাহ আগে, আমাদের বোন আমাদের সাথে দেখা করতে এসেছিল। দিনের শেষে, আমি আমার বাবাকে বলেছিলাম, “এটি একটি অসাধারণ দিন ছিল, তোমার কি তাই মনে হয় না?” তারপর তিনি বলেছিলেন যে তিনি নিশ্চিত নন, কারণ তিনি ঠিক মনে করতে পারছিলেন না আমরা কী করছিলাম। তিনি বলেছিলেন যে তিনি ক্লান্ত এবং তিনি ঘুমাতে চেয়েছিলেন।

আপনার অনুপকারী চিন্তাগুলো কী ছিল?

আমরা যা করি তা সার্থক নয় কারণ আমার বাবা সবকিছু ভুলে যান। তার ডিমেনশিয়ার কারণে সব বরবাদ হয়ে গিয়েছে।

কী চিন্তা করা আরও সহায়ক হবে?

যদিও তিনি মনে করতে পারেন না যে, আমরা কী করেছি, আমি জানি যে এটি তার জন্যও একটি অসাধারণ দিন ছিল, এবং এটিই গুরুত্বপূর্ণ। তিনি আজ খুব হেসেছিলেন এবং বলেছিলেন যে, আমার বোন আসাতে খুব ভালো হয়েছে।

সহায়ক/উপকারী চিন্তাগুলো আপনাকে কী অনুভব করাতে পারে?

দুঃখী এবং অসহায় বোধ করার পরিবর্তে, আমরা যে দিনটি আমার বোনের সাথে কাটিয়েছি তাতে আমি আনন্দিত হবো।

28/30