মডিউল

৩

পাঠ ১। দৈনন্দিন জীবনে মানসিক চাপ কমানো

রিলাক্স করার গুরুত্ব

আসুন একটি উদাহরণ দেখি

ডিনা: কোনো সময় নেই, শক্তিও নেই

ডিনা তার স্বামী অ্যারনের যত্ন করেন যার ডিমেনশিয়া রয়েছে। তিনি ক্রমশ আরো বেশি মানসিক চাপ অনুভব করছেন।

একজন বন্ধু তাকে রিলাক্স করার চেষ্টা করা এবং নিজের ওপর খুব বেশি চাপ তৈরি না করার পরামর্শ দেন। ডিনা তার বন্ধুকে বলেন যে, তার রিলাক্স করার সময় বা শক্তি নেই। তার বন্ধু নিকোলা ব্যাখ্যা করেন যে, রিলাক্স করার কিছু উপায় আছে যাতে বেশি সময় লাগে না এবং এই রিলাক্স করার বিষয়টি ডিনাকে নতুন শক্তি দিতে পারে যা তাকে আরও সহজে কাজগুলো করতে সাহায্য করতে পারে।

ডিনা রিলাক্স করতে সফল হয়েছেন

ডিনা তার বন্ধুর পরামর্শ অনুসরণ করার সিদ্ধান্ত নেন এবং তার বন্ধুর দেখানো শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করার চেষ্টা করে দেখেন।

যখন সেই বন্ধুর সাথে ডিনার আবার দেখা হয় তিনি বলেন: “ভাল পরামর্শের জন্য তোমাকে ধন্যবাদ। যদিও আমার এখনও অনেক কিছু করার আছে, তবে আমি কম টেনশন অনুভব করি।” ডিনা যখনই টেনশন অনুভব করেন তখন শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করার সিদ্ধান্ত নেন।

মনে রাখার জন্য

রিলাক্স করা:

  • আপনাকে কম টেনশন অনুভব করায়
  • আপনাকে নতুন শক্তি দিতে পারে
  • কাজগুলো করা সহজ করে তুলতে পারে
  • এবং এর জন্য বেশি সময় লাগে না
2/30