মডিউল

পাঠ ২। আনন্দদায়ক কার্যকলাপের জন্য সময় বের করা

একসাথে আনন্দদায়ক কার্যকলাপ করা

আপনি যে ব্যক্তির যত্ন করেন তার সাথে আনন্দদায়ক কার্যকলাপ করা খুবই উপকারী হতে পারে। তবে, আপনাদের উভয়ের জন্য উপযুক্ত এমন আনন্দদায়ক কার্যকলাপের কথা ভাবা প্রথমে কঠিন হতে পারে। 

এই অনুশীলনে আমরা আপনার যত্নে থাকা ব্যক্তির সাথে আপনি যে আনন্দদায়ক কার্যকলাপগুলো করতে পারেন তার একটি তালিকা তৈরি করব। প্রথমে, আগের অনুশীলন থেকে আজমের অভিজ্ঞতার দিকে নজর দিন। 

আজম

আজম তার বাবার যত্ন করেন যিনি ডিমেনশিয়া নিয়ে বেঁচে আছেন। আজম তার বাবাকে আশেপাশে হাঁটতে নিয়ে যান। তার বাবা হাঁটা উপভোগ করেন এবং আজমও কিছু ব্যায়াম করেন এবং সতেজ বাতাস পান। তারা একসাথে কাটানো সময় উপভোগ করেন এবং তার বাবার জন্মভূমির স্মৃতি নিয়ে কথা বলেন। 

15/30