মডিউল ৩ পাঠ ২। আনন্দদায়ক কার্যকলাপের জন্য সময় বের করা কার্যকলাপ আপনি কি নিচের কোনোটিকে চিনতে পারেন? আপনার জন্য প্রযোজ্য হতে পারে এমন যে কোনো একটি নির্বাচন করুন। সময় নেইঃ আপনার মনে হতে পারে আপনি খুব ব্যস্ত এবং কোনো অবসর সময় খুঁজে পাচ্ছেন না। আপনার ভালো লাগে এমন কিছু করার জন্য দিনে বা সন্ধ্যায় কিছু সময় বের করার চেষ্টা করা সত্যিই গুরুত্বপূর্ণ। যদি আপনার হাতে অল্প সময় থাকে, তাহলে কিছু আনন্দদায়ক কার্যকলাপ আছে যেগুলো বেশি সময় নেয় না এবং যেগুলোকে আপনি আপনার সারাদিনের সাথে মানিয়ে নিতে পারেন।কোন শক্তি নেইঃ আপনার শক্তি কম থাকতে পারে কারণ যত্ন করা ক্লান্তিকর কাজ। যদিও এটি কল্পনা করা কঠিন, তবে এর সম্ভাবনাই বেশি যে আপনার পছন্দের কিছু করার পরে আপনি আরও শক্তি অনুভব করবেন।কোনো টাকা নেইঃ আপনি ভাবতে পারেন যে আনন্দদায়ক কিছু করার জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। সব আনন্দদায়ক কার্যকলাপ ব্যয়বহুল না। আপনি কার্যকলাপগুলো যতাসম্ভব সহজভাবে করতে পারেন। উদাহরণস্বরূপ, একজন বন্ধুর সাথে চা খাওয়ার জন্য দেখা করতে গেলে বা নিজেই হেঁটে আসার জন্য আপনার বেশি টাকা খরচ হবে না। ইচ্ছা করছে নাঃ আপনার হয়ত আনন্দদায়ক কাজগুলো করতে মন নাও চাইতে পারে। যদিও এটি কল্পনা করা কঠিন, তবে এর সম্ভাবনাই বেশি যে, আপনার পছন্দের কিছু করার পরে আপনার মনমেজাজ ভালো হয়ে যাবে। অন্যদিকে, আনন্দদায়ক কার্যকলাপ না করলে আপনার মনমেজাজ খারাপ হতে পারে।শারীরিক সীমাবদ্ধতাঃ আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার শারীরিক সীমাবদ্ধতা থাকলে, আপনি একটি আনন্দদায়ক কার্যকলাপ করতে পারবেন না। যদি আপনার শারীরিক সীমাবদ্ধতা থাকে, তাহলে আপনার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আপনি করতে পারেন এমন কার্যকলাপগুলোর কথা ভাবুন। এইক্ষেত্রে অনেক বিকল্প রয়েছে, যেমন পড়া, গেম খেলা বা বন্ধুর সাথে কথা বলা।অপরাধবোধঃ আপনার অপরাধবোধ হতে পারে, কারণ আপনার মনে হবে যে, আপনি যার যত্ন করছেন, তার থেকে আপনি পালিয়ে যাচ্ছেন। আপনার পছন্দের জিনিসগুলো করতে, রিলাক্স করতে এবং শক্তি ফিরিয়ে আনতে আপনার সময় প্রয়োজন, যাতে আপনি সেগুলোর জন্য পর্যাপ্ত যত্ন করতে পারেন। একজন ভাল কেয়ারার হওয়া মানে নিজেরও যত্ন নেওয়া। সংরক্ষণ