মডিউল ৩ পাঠ ২। আনন্দদায়ক কার্যকলাপের জন্য সময় বের করা আনন্দদায়ক কার্যকলাপ করার জন্য পরামর্শ আপনার দৈনন্দিন কাজে কাউকে সাহায্য করতে বলার বিষয়টি বিবেচনা করুন। সেই মুহুর্তে কিছু কাজ না করার প্রভাব বিবেচনা করুন। উদাহরণস্বরূপ, প্রতিদিন ঘর পরিষ্কার না করার প্রভাব কী? আপনি বুঝতে পারেন যে, আপনি আরও নমনীয় হতে পারেন এবং ফলস্বরূপ আরও সময় পেতে পারেন। একবারে একটি কাজ করার চেষ্টা করুন এবং আপনি যে কাজগুলো শুরু করেছেন তা যতটা সম্ভব শেষ করুন। যদি আপনি কিছু অসমাপ্ত রেখে যান, তাহলে আপনি অসন্তুষ্ট বোধ করতে পারেন। আপনি আপনার পরবর্তী কার্যকলাপে পুরোপুরি মনোনিবেশ করতে সক্ষম নাও হতে পারেন। আপনি যদি অন্য একটি কাজ করার আগে একটি আনন্দদায়ক কার্যকলাপ সম্পন্ন করেন তাহলে আপনি আরও বেশি উজ্জীবিত বোধ করতে পারেন। আপনার সময়কে আরও ভালভাবে পরিচালনা করার উপায়গুলো সম্পর্কে চিন্তা করুন। একটি কার্যসূচি বা ক্যালেন্ডার ব্যবহার করার কথা বিবেচনা করুন। আপনি কীভাবে আপনার সময়কে আরও ভালভাবে ম্যানেজ করতে পারেন সে সম্পর্কে কারো সাথে কথা বলুন। আরেকজনের মতামত বা পরামর্শ চাওয়া সহায়ক হতে পারে।