মডিউল ৩ মডিউল ৩। ভিন্নভাবে চিন্তা করা কার্যকলাপ আপনার কোন সহায়ক/উপকারী চিন্তা আছে? আগের একটি উদাহরণে আপনি বুঝতে পেরেছেন কোন চিন্তাগুলো সহায়ক/উপকারী এবং কোনটি অসহায়ক/অনুপকারী। নিচে আপনি সহায়ক/উপকারী চিন্তার একটি তালিকা পাবেন। অনুগ্রহ করে আপনার সহায়ক/উপকারী চিন্তাগুলো যাচাই করুন বা অতিরিক্ত উদাহরণ দিন। বিশ্রামের জন্য সময় বের করা ঠিক আছে কারণ এটি আমার কেয়ারিং কাজ মানসম্মত করতে সাহায্য করবে। অন্যদেরকে আমার অনুভূতিগুলো জানানো আমার মানসিক চাপ কমাতে সাহায্য করে। অন্যদের কাছে সাহায্য চাওয়া আমার কেয়ারিং কাজের বোঝা ভাগ করে নিতে সাহায্য করতে পারে। নিজের জন্য সময় দেওয়ার বিষয়টি আমাকে আরও ভাল যত্ন প্রদান করতে সাহায্য করে।ডিমেনশিয়া একটি রোগ, এটি আমার বা অন্য কারও দোষ নয়।আমাকে সব সময় অন্যদের পথ করে দিতে হবে না।অন্যান্য:সংরক্ষণ মনে রাখবেন আপনার অসহায়ক/অনুপকারী চিন্তাগুলোকে সহায়ক/উপকারী চিন্তায় পরিবর্তন করা আপনাকে ভাল বোধ করাতে পারে। ভাল এবং খারাপ দিন থাকবে, এবং অবশ্যই এমন সময় আসবে যখন আপনি মন খারাপ, দুঃখ বা রাগ করতে চাইবেন। এটি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা। আপনার চিন্তাভাবনা বদলানো সবসময় সম্ভব নাও হতে পারে। এই পরিস্থিতিতে, নিজেকে ভালো ভাবে দেখতে চেষ্টা করুন এবং নিজেকে মন খারাপ না করার এই অনুভূতিগুলি গ্রহণ করুন।