মডিউল ৩ মডিউল ৩। ভিন্নভাবে চিন্তা করা ভিন্নভাবে চিন্তা করলে আপনি আরও ভালো বোধ করবেন। যা ঘটে তা আপনি পরিবর্তন করতে পারবেন না, তবে আপনি আপনার প্রতিক্রিয়া পরিবর্তন করতে পারেন। অন্য কথায়, আপনি ঘটনা পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার চিন্তা পরিবর্তন করতে পারেন। উদাহরণ ১: লিটন লিটন তার স্ত্রী তাসমিনের যত্ন নেন, যিনি ডিমেনশিয়া নিয়ে বেঁচে আছেন। তিনি নিম্নলিখিত বিষয়গুলো লিখেছেন: কোন ঘটনাটি আপনাকে হতাশ বা অসহায় বোধ করিয়েছিল? গতকাল আমার স্ত্রী তাসমিন এবং আমি , আমাদের বন্ধুদের সাথে দেখা করেছিলাম। আমরা একসাথে চা খেয়েছি। তাসমিন তার কাপ মেঝেতে ফেলে দেয়। যখন তারা মেঝে পরিষ্কার করতে শুরু করে, তাসমিন সাহায্য করেননি, বরং তিনি তাদের পথে দাঁড়িয়েছিলেন। তিনি তার আচরণের জন্য ক্ষমা চাননি, বরং হেসেছিলেন। আপনার অনুপকারী চিন্তাগুলো কী ছিল? আমাদের বন্ধুরা আমার স্ত্রীর উপর বিরক্ত হবে এবং আমাদেরকে আর তাদের বাড়িতে আমন্ত্রণ জানাবে না। কী চিন্তা করা আরও সহায়ক হবে? আমার স্ত্রীর ডিমেনশিয়া আছে এবং তিনি আগের মতো চিন্তা করতে এবং কাজ করতে সমর্থ নন। আমাদের বন্ধুরা আমার স্ত্রীকে দোষারোপ করবে না, কারণ আমি তাদের বুঝিয়েছি যে, তার ডিমেনশিয়া আছে এবং তার চিন্তাক্ষমতার অবনতি হয়েছে। সহায়ক/উপকারী চিন্তাগুলো আপনাকে কী অনুভব করাতে পারে? চিন্তিত এবং লজ্জিত বোধ করার পরিবর্তে, আমরা আমাদের বন্ধুদের সাথে যে দিনটি কাটিয়েছি তা নিয়ে আমি আনন্দিত বোধ করবো।