প্রয়োজনীয় সাহায্য সেবাসমুহ আলঝেইমার্স সোসাইটি (Alzheimer’s Society) আপনি দেখতে পাবেন যে দক্ষিণ এশীয় লোকেদের যত্ন নেওয়ার জন্য গ্রুপ এবং পরিষেবা রয়েছে। আলঝেইমার্স সোসাইটিতে পরিষেবাগুলির একটি ডিরেক্টরি রয়েছে (শুধুমাত্র ইংরেজিতে উপলব্ধ)। এই পরিষেবাগুলির প্রাপ্যতা কমবেশী হতে পারে । আপনি যদি ডিমেনশিয়া বেপারে আরো জানতে চান, কিংবা প্রশ্নোর উত্তর খুঁজছেন, আপনি 0333 150 3456 নম্বরে ডিমেনশিয়া সাপোর্ট লাইনে ফোন করতে পারেন, যেখানে আপনি একজন ইন্টারপ্রেটারএর সাথে ইংরেজি বা বাংলায় কথা বলতে পারেন। একজন সাহায্যকারীর সাথে বাংলায় কথা বলতে, সাহায্য লাইনে কল করুন, ভাষার নাম বলুন, ফোন রেখে কলের অপেক্ষা করুন। তারপর সাহায্যকারী একজন ইন্টারপ্রেটারকে সাথে নিয়ে ফোন করবেন। ফোন: 0333 150 3456 ওয়েবসাইট: www.alzheimers.org.uk এজ ইউকে (Age UK) আপনি 0800 678 1602 এ Age UK পরামর্শ লাইনে কল করতে পারেন (শুধুমাত্র ইংরেজি ভাষিদের জন্য)। এটি একটি বিনামূল্যের (ফ্রি) এবং গোপনীয় / কনফিডেনশিয়াল ফোন সেবা যা বয়স্ক ব্যক্তিদের, তাদের পরিবারের, বন্ধুবান্ধবের এবং যত্নশীলদের জন্য প্রদান করা হয়। আপনার নিকটবর্তী স্থানীয় এজ ইউকে আছে কি না তা খোজ নিয়ে দেখতে পারেন। তারা কেয়ারারদের সাহায্য সেবা প্রদান করতে পারে এবং আপনি আর্থিক সুবিধা দাবি করার বা আপনার কাউন্সিল থেকে সাহায্য পেতে, নির্দেশনা পাওয়ার সুযোগ থাকতে পারে। ফোন: 0800 678 1602 ওয়েবসাইট: www.ageuk.org.uk কেয়ারার্স ট্রাস্ট (Carers Trust) কেয়ারার্স ট্রাস্টের মাধ্যমে, আপনি আপনার এলাকায় স্থানীয় কেয়ারার সেবা, যেমন ‘সমর্থন গোষ্ঠী’ (সাপোর্ট গ্রুপ), খুঁজে পেতে পারেন। স্থানীয় কেয়ারার সেবা খুঁজতে আপনার পোস্টকোডটি কেয়ারার্স ট্রাস্টের ওয়েবসাইটে লিখে সার্চ করুন (শুধুমাত্র ইংরেজি ভাষায়)। ওয়েবসাইট: carers.org Bangladeshi Mental Health Forum ওয়েবসাইট: bangladeshimentalhealth.org ফোন: 07716078840