উপসংহার

উপসংহার

নিজের যত্ন

  • আপনি যদি নিজের যত্ন না নেন, তবে আপনার চারপাশের লোকদের দেখাশোনা করা আরও কঠিন।
  • আপনার নিজের জন্য সময় বের করা অপরিহার্য। এটি আপনাকে জীবনের মূল্যবান জিনিসগুলো করার সুযোগ করে দেবে, যেমন অন্যদের সাথে সময় কাটানো বাআপনার প্রিয় শখগুলো উপভোগ করা।

সাহায্য পেতে  

  • আপনি একা ডিমেনশিয়া আক্রান্ত একজন ব্যক্তির প্রয়োজনীয় সমস্ত যত্ন প্রদান করতে সক্ষম নাও হতে পারেন, বিশেষত সময়ের সাথে সাথে কাজগুলি আরও কঠিন হয়ে যায়। 
  • সাহায্য চাইতে কোন লজ্জা নেই।. পরিবার, বন্ধুবান্ধব এবং সেবাযত্ন স্থানের (কেয়ারহোমের) সাথে যোগাযোগ করুন। আপনি কোর্স শেষে দরকারী পরিচিতি নম্বর খুঁজে পেতে পারেন। . 
  • একজন কেয়ারার হিসাবে আপনার অভিজ্ঞতা সম্পর্কে আপনার অনুভুতি অন্যদের সাথে শেয়ার করুন। আপনি যদি সেগুলি নিজের কাছে রাখেন তবে আপনার পরিবারের সদস্য বা বন্ধুদের দেখাশোনা করা আপনার পক্ষে আরও কঠিন হতে পারে। 

ডিমেনশিয়া আক্রান্ত কাউকে সাহায্য করার জন্য ব্যবহারিক / প্রাক্টিক্যল) পরামর্শ। 

  • ভাল এবং খারাপ দিন থাকবে ।
  • ডিমেনশিয়া ব্যক্তির সেবা যত্ন করা অনেক ফলপ্রসূ হতে পারে এবং কঠিন ও হতে পারে। আপনার সমস্যাগুলির জন্য নিজেকে বা ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিকে দোষারোপ না করার চেষ্টা করুন। 
  • আপনি যে ব্যক্তির জন্য কেয়ারার তার স্বাস্থ্য সম্পর্কে চিন্তিত হলে বা আপনি হঠাৎ কোনো পরিবর্তন লক্ষ্য করেন, একজন ডাক্তারের সাহায্য নিন। 
  • ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিকে যতটা সম্ভব সিদ্ধান্ত এবং দৈনন্দিন কাজে জড়িত করুন। এটি তাদের ক্ষমতায়িত করবে এবং তাদের পারিবারিক জীবনে জড়িত রাখবে।
1/12