রিলাক্সেশন ব্যায়াম - নিজের যত্ন

৭. রিলাক্স করার কার্যকলাপ – সম্পূর্ণ পেশী প্রসারণ

আপনার পেশী প্রসারিত করলে তা টানটান ভাব কমাতে সাহায্য করতে পারে। প্রসারণের ব্যায়াম খুবই সুবিধাজনক কারণ আপনি যে কোনো জায়গায় এবং যে কোনো সময় সেগুলো করতে পারেন।

এই অনুশীলনে লাগবে: ১0 মিনিট।

আপনি এটি এভাবে করুন:

  • উঠে দাঁড়ান, অথবা আপনার চেয়ারে বসে এই ব্যায়ামটি করুন।
  • আপনার পেটের নীচ পর্যন্ত একটি গভীর শ্বাস নিন, এবং ধীরে ধীরে এটিকে বের হতে দিন।
  • আপনি যখন শ্বাস ছাড়বেন, আপনার শরীর থেকে চাপ বেরিয়ে যাচ্ছে এমনটা অনুভব করুন।
  • আরো একটি শ্বাস নিন এবং এটিকে এক মুহুর্তের জন্য ধরে রাখুন এবং ধীরে ধীরে তা ছেড়ে দিন। 
  • প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনি আরও বেশি রিলাক্সড হয়ে উঠছেন।
  • এখন, আলতো করে আপনার বাহুগুলোকে পাশের দিকে পৌঁছে দিন যেন আপনি দেয়াল স্পর্শ করার চেষ্টা করছেন।
  • আপনার কাঁধ শিথিল করুন এবং নিজেকে একটু প্রসারিত করুন।
  • আপনার হাত সামনের দিকে আলতো করে বাড়িয়ে দিন।
  • আপনার পিঠের এবং কাঁধের পেশীগুলোতে শিথিলতা অনুভব করুন।
  • সামনে আরও একটু প্রসারিত করুন।
  • এবং এখন আপনি যতটা পারেন উঁচুতে তুলুন।
  • আপনার বাহুগুলোকে উপরের দিকে ঠেলে দিন, যেন আপনি সূর্যের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
  • আবার, আপনার বাহুগুলোকে পাশের দিকে বাড়ান যেন আপনি দেয়াল স্পর্শ করার চেষ্টা করছেন, যেন আপনি সেগুলো দিয়ে বাইরের দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন।
  • আপনার সামনে্র দিকে হাত বাড়ান।
  • আপনার পিঠ এবং কাঁধের পেশীগুলো শিথিল করুন এবং তাতে কম টান অনুভব করুন।
  • আরো একবার উপরের দিকে হাত বাড়ান।
  • যতটা উচ্চতায় পারেন হাত বাড়ান।
  • সূর্যকে স্পর্শ করার চেষ্টা করুন।
  • আপনার বাহুগুলোকে আপনার পাশে নামিয়ে নিন।
  • এখন, আপনার কাঁধ পিছনে ঘুরান।
  • আপনার শরীর থেকে চাপ বেরিয়ে যাওয়া অনুভব করুন।
  • আপনার কাঁধ আবার পিছনের দিকে ঘোরান। আরো একবার আপনার কাঁধ ঘোরান।
  • এখন সেগুলোকে সামনে বাড়ান। আবার সামনের দিকে নিয়ে যান। আরো একবার সামনের দিকে নিয়ে যান।
  • এখন আপনার কাঁধগুলো ঝাঁকান, সেগুলোকে উপরের দিকে তুলুন এবং তারপর নিচের দিকে তা টানুন। আবার আপনার কাঁধ ঝাঁকান। আরও একবার সেগুলো ঝাঁকান।
  • এখন আরেকটি গভীর এবং সতেজ শ্বাস নিন এবং আপনার শরীরের সমস্ত চাপ বের করেদিন।
  • আরো একটি শ্বাস নিন…আপনার কোন মানসিক চাপ বাকি থাকলে তাও প্রশ্বাসের মাধ্যমে বের করে দিন। 
11/12