মডিউল

ডিমেনশিয়া কী?

বিভিন্ন ধরণের ডিমেনশিয়া (২)

ফ্রন্টো-টেম্পোরাল ডিমেনশিয়া

ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াতে সাধারণত ব্রেইনের সামনে বা পাশের (‘টেম্পোরাল রিজিওন’) এক জায়গায় ক্ষতি হয়। দুই প্রকার ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার আছে: 

  • ‘বিহেভিয়ার ভারিয়ান্ট’, যা ব্যক্তিত্ব এবং ব্যবহার প্রভাবিত করে।
  • ‘প্রাইমারি প্রগ্রেসিভ অ্যাফেসিয়া’ যা ভাষাকে প্রভাবিত করে।

শুরুতে ব্যক্তিত্ব ও ব্যবহার বেশি প্রভাবিত হয়, স্মরণ শক্তির থেকে।

ডিমেনশিয়ার বিরল কারণ

ডিমেনশিয়ার আরো অনেক বিরলতর কারণ রয়েছে, যেমন অ্যালকোহল-সম্পর্কিত ডিমেনশিয়া এবং এইচ আই ভি/এইডস-এর কারণে হওয়া ডিমেনশিয়া।

4/12