মডিউল ১ ডিমেনশিয়া কী? এই পাঠটি কেন গুরুত্বপূর্ণ? ডিমেনশিয়া হল এমন একটি রোগ যা আক্রান্ত ব্যক্তিকে বিপর্যস্ত করে ফেলতে পারে, তাছাড়া একজন কেয়ারার / যত্নকারী হিসাবে আপনিও ভারাক্রান্ত বোধ করতে পারেন। ডিমেনশিয়া সম্পর্কে অনেক ভুল ধারণা প্রচলিত আছে এবং এ সম্পর্কে আরো জানলে অনেক ভুল বোঝাবুঝি দূর হবে। এই পাঠটি আমাকে কীভাবে সাহায্য করবে? ডিমেনশিয়া কী এবং এটি কীভাবে কাউকে প্রভাবিত করে তার মূল বিষয়গুলো বুঝতে এই পাঠটি আপনাকে সাহায্য করবে। আপনি যদি একজন কেয়ারার হন, সেক্ষেত্রে এই তথ্যগুলো আপনার জন্য অপরিহার্য। আমি কী শিখব? ডিমেনশিয়া কী? কী কারণে ডিমেনশিয়া হয়? ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির কী হয় যখন তার রুগ আরো বাড়ে? আপনি যদি মনে করেন যে আপনার যত্নে থাকা ব্যক্তিটির ডিমেনশিয়া আছে তাহলে কী করবেন? কীভাবে সাহায্য পাওয়ার জন্য যোগাযোগ করবেন? এই পুস্তিকাটির উদ্দেশ্য কী?