মডিউল ১ ডিমেনশিয়া কী? ডিমেনশিয়া কী? ডিমেনশিয়া হয় একটি রোগ প্রক্রিয়ার কারণে, যা সময়ের সাথে সাথে ব্রেইনের মধ্যে ক্ষতি করে। এর অনেকগুলো লক্ষণগুলির মধ্যে রয়েছে স্মরণশক্তি হারানো, যোগাযোগের সমস্যা, আচরণ পরিবর্তন এবং দৈনিক কাজকর্ম করতে অসুবিধা বোধ করা। ডিমেনশিয়া ক্রমবর্ধমান, যার অর্থ লক্ষণগুলি আরও খারাপ হবে এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে। ডিমেনশিয়া সমাজের সকল মানুষকে প্রভাবিত করে এবং সামাজিক শ্রেণী, পুরুষ বা মহিলা, জাতিগত গোষ্ঠী বা আপনি যেখানে বাস করেন তার সাথে সম্পর্কিত নয়। ডিমেনশিয়া রোগ স্বাভাবিক বয়সের সাথে সম্পর্ক যুক্ত নয়। যদিও বয়স্ক মানুষের মধ্যে ডিমেনশিয়া বেশি দেখা যায়, অল্প বয়স্ক ব্যক্তিরাও আক্রান্ত হতে পারে।