মডিউল ১ ডিমেনশিয়া কী? বিভিন্ন ধরণের ডিমেনশিয়া অনেক ধরণের ডিমেনশিয়া আছে। অ্যালঝাইমার্স ডিজিজ আলঝেইমারর্স ডিজিজ ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ রূপ। এটি ব্রেইনের কোষগুলো এবং স্নায়ু নষ্ট করে, ব্রেইনের সংকেতগুলিকে ব্যাহত করে, বিশেষ করে ব্রেইনের যে জায়গা স্মরণ রাখার জন্য কাজ করে। ভাস্কুলার ডিমেনশিয়া ভাস্কুলার ডিমেনশিয়া হলে রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়, মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ ব্যহত হয় এবং ফলস্বরূপ, মস্তিষ্কের কোষগুলো মারা যায়। ভাস্কুলার ডিমেনশিয়ার লক্ষণগুলো হঠাৎ করে, স্ট্রোকের পরে, সময়ের সাথে সাথে বা ছোট স্ট্রোকের একটি সিরিজের মাধ্যমে দেখা দিতে পারে। সমস্ত ডিমেনশিয়ার মধ্যে ২০%-৩০% ভাস্কুলার ডিমেনশিয়া হয়ে থাকে। লিউই বডি সহ ডিমেনশিয়া লিউই বডি সহ ডিমেনশিয়া অ্যালঝাইমার্স রোগের মতোই মস্তিষ্কের স্নায়ুকোষের ক্ষয় এবং স্নায়ুকোষের মৃত্যু হওয়ার কারণে হয়। মস্তিষ্কের স্নায়ুকোষে অস্বাভাবিক হারে জমা হওয়া প্রোটিন – লিউই বডি – থেকে এর নাম দেওয়া হয়েছে। এটি সমস্ত ডিমেনশিয়ার প্রায় ১০-১৫% এর জন্য দায়ী হতে পারে। লিউই বডি ডিজিজে আক্রান্ত হওয়া প্রায় অর্ধেক সংখ্যক ব্যক্তির পারকিনসন্স রোগের লক্ষণ ও উপসর্গ দেখা দেয়।