মডিউল ১ ডিমেনশিয়া কী? ডিমেনশিয়ার কয়েকটি পর্যায় রয়েছে ডিমেনশিয়ার উপসর্গের মধ্যে ছোটখাটো স্মৃতিশক্তি হ্রাস থেকে শুরু করে স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনায় গুরুতর অসুবিধা পর্যন্ত হতে পারে, যা সাহায্য ছাড়া দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করাকে অসম্ভব করে তোলে। অসুখটি বোঝার জন্য ডিমেনশিয়ার পর্যায়গুলোকে একটি সিরিজ হিসাবে দেখা সহায়ক হতে পারে। তবে, এটি বোঝা গুরুত্বপূর্ণ যে, ডিমেনশিয়া কিভাবে বিস্তার লাভ করে সে বিষয়ে পর্যায়গুলো একটি মোটামুটি নির্দেশনা প্রদান করে। ডিমেনশিয়ায় আক্রান্ত সকল ব্যক্তির সব উপসর্গ থাকবে না এবং কিছু উপসর্গ শুধুমাত্র রোগের একটি পর্যায়ে দেখা দিতে পারে। রোগের প্রাথমিক পর্যায়ে, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের স্মৃতিশক্তির সমস্যা হতে পারে, সময় চেনার ক্ষেত্রে তারা বিভ্রান্ত হয়ে যেতে পারেন, পরিচিত স্থানেই হারিয়ে যেতে পারেন এবং তাদের সিদ্ধান্ত নিতে অসুবিধা দেখা দিতে পারে। ডিমেনশিয়ার মাঝামাঝি পর্যায়ে যাওয়ার সাথে সাথে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের ভুলে যাওয়ার পরিমাণ খুব বেড়ে যেতে পারে এবং কেনাকাটা, পোষাক পরা ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার মত দৈনন্দিন কাজকর্মে সাহায্যের প্রয়োজন হতে পারে। শেষ পর্যায়ে, ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিরা আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবকে আর নাও চিনতে পারেন, এবং তাদের আচরণের এমন পরিবর্তনগুলো প্রকাশ পেতে পারে যা ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশেপাশের ব্যক্তিদের কাছে বিরক্তিকর এবং কষ্টদায়ক হতে পারে। আপনি যা বুঝেছেন তা পরীক্ষা করুনডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের কী হয়? ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই কিছু ভুলে যান বা তাদের স্মৃতি জনিত সমস্যা হয়। সঠিক উত্তর নির্বাচন করুন। সত্যমিথ্যাসঠিক উত্তর দেখান সত্য: এটি সঠিক উত্তর। মিথ্যা: এটি ভুল উত্তর। সঠিক উত্তর হল যে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই কিছু ভুলে যান বা তাদের স্মৃতি জনিত সমস্যা হয়। ত্রুটি: কমপক্ষে একটা বি কল্প নি র্বাচন করুন>পরবর্তী তে যাওয়ার আগে , অনুগ্রহ করে ‘সঠিক উত্তর দে খান’ ক্লি ক করুন।>ত্রুটি: আপনার উত্তর টে ক্সট বক্সে লি খুন>