মডিউল ১ ডিমেনশিয়া কী? আপনি যদি মনে করেন যে আপনার যত্নে থাকা ব্যক্তিটির ডিমেনশিয়া আছে তাহলে কী করবেন? আপনি যদি মনে করেন যে পরিবারের কোনো সদস্য বা বন্ধুর ডিমেনশিয়া হতে পারে, সেক্ষেত্রে একটি ভাল প্রথম পদক্ষেপ হলো তার ডাক্তার দেখানো নিশ্চিত করা। ডাক্তার তাদের শরীর এবং মস্তিষ্কের কার্যকারিতা পরীক্ষা করবেন। স্মরণশক্তি, চিন্তাভাবনা এবং ভাষাগত সমস্যা অন্যান্য চিকিৎসা যোগ্য অবস্থার কারণে হতে পারে যেমন ডিপ্রেশন, প্রস্রাবের ইনফেকশন, ওষুধের সাইড এফেক্টস, ভিটামিনের অভাব বা ব্রেইন টিউমার ইত্যাদি। একজন ব্যক্তির স্মৃতিজনিত সমস্যা সত্যিই ডিমেনশিয়ার অংশ নাকি অন্য কিছুর অংশ, তা চিহ্নিত করা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একজন মেডিকেল ডাক্তার তা করতে পারবে, এই কোর্সটি সেটা করতে পারবে না।