iSupport কি?

নিচে, আপনি  সম্পূর্ণ প্রোগ্রাম জুড়ে যে ব্যক্তিগত অনুশীলনী এবং কাজগুলোর সম্মুখীন হবেন তার জন্য একটি নির্দেশিকা রয়েছে।

সহায়ক তথ্য (রিমাইন্ডার) মনে রাখুন

সহায়ক তথ্যগুলি আপনাকে আপনার শেখা বিষয়গুলো নিয়ে চিন্তা করতে বা সেগুলো আপনার দৈনন্দিন জীবনে কীভাবে প্রয়োগ করবেন তা ব্যবহারিকভাবে মনে করিয়ে দিতে সাহায্য করে৷

আপনার কতটা বুঝেছেন তা পরীক্ষা করুন

আপনি যা শিখেছেন সে সম্পর্কে এখানে আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে৷ প্রতিটি পাঠের শেষে উত্তরগুলো দেয়া আছে৷

কার্যকলাপ

এখানে আপনাকে চিন্তা করতে বলা হবে যে, ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির যত্ন নেওয়া আপনার জীবনকে বা ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির জীবনকে কীভাবে প্রভাবিত করছে৷

উদাহরণ। আপনি এখন কেমন অনুভব করছেন?

রিলাক্সেশন / চিত্তবিনোদ কার্যক্রম – সাধারণ শ্বাস-প্রশ্বাস

এই ব্যায়ামগুলি আপনাকে শান্ত বোধ করতে এবং মানষিক চাপ কমাতে সাহায্য করবে৷

মডিউল ৩ এ রিলাক্সেশন / চিত্তবিনোদ কার্যক্রমের উপর একটি সম্পূর্ণ পাঠ রয়েছে৷

3/5